2 Samuel 22:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা চেয়ে রইলো, কিন্তু উদ্ধারকর্তা কেউ নেই; তারা মাবুদের কাছে চিৎকার করলো, কিন্তু তিনি তাদের জবাব দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সাহায্যের জন্য আর্তনাদ করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করেনি, তারা সদাপ্রভুকে ডেকেছে কিন্তু তিনি তাদের ডাকে সাড়া দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা চাহিয়া রহিল, কিন্তু ত্রাণকর্ত্তা কেহ নাই; তাহারা সদাপ্রভুর দিকে চাহিল, কিন্তু তিনি তাহাদিগকে উত্তর দিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা চাহিয়া রহিল, কিন্তু ত্রাণকর্তা কেহ নাই; তাহারা সদাপ্রভুর দিকে চাহিল, কিন্তু তিনি তাহাদিগকে উত্তর দিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সাহায্যের জন্য তাকিয়ে রয়েছে, কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসে নি। তারা সদাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু তিনিও তাদের উত্তর দেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সাহায্যের জন্য তাকিয়ে রয়েছে, কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসে নি। তারা মাবুদের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু তিনিও তাদের জবাব দেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সাহায্যের জন্য কেঁদেছিল কিন্তু তাদের রক্ষা করতে কেউ আসে নি তারা ডেকেছিল প্রভু পরমেশ্বরকে, কিন্তু তিনিও দেন নি সাড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুরা সাহায্য চেয়েছিল কিন্তু তাদের সাহায্য করার কেউ ছিল না| এমনকি তারা প্রভুর কাছেও সাহায্য চেয়েছিল কিন্তু প্রভু তার কোন উত্তর দেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাকিয়ে থাকল, কিন্তু বাঁচাবার কেউ নেই; তারা সদাপ্রভুর দিকে তাকালো, কিন্তু তিনিও তাদের উত্তর দিলেন না।