2 Samuel 22:49 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার দুশমনদের থেকে আমাকে উদ্ধার করেন; যারা আমার বিরুদ্ধে দাঁড়ায়, তুমি তাদের উপরেও আমাকে উন্নত করছো; তুমি দুর্বৃত্ত লোক থেকে আমাকে উদ্ধার করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করেন। আমার প্রতিপক্ষদের থেকে তুমি আমাকে উন্নত করেছ; মারমুখী লোকের কবল থেকে তুমি আমাকে রক্ষা করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন; যাহারা আমার বিরুদ্ধে উঠে, তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিতেছ; তুমি দুর্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন; যাহারা আমার বিরুদ্ধে উঠে, তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিতেছ; তুমি দুর্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন। হে ঈশ্বর, তুমি আমাকে শত্রুদের উপরে তুলেছ, অত্যাচারী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন। হে আল্লাহ্, তুমি আমাকে শত্রুদের উপরে তুলেছ, জুলুমবাজ লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই সেই ঈশ্বর, তুমি আমায় শত্রুর কবল থেকে উদ্ধার করে এনেছ, বিপক্ষের উপরে করেছ আমায় বিজয়ী, উদ্ধার করেছ আমায় দুর্বৃত্তের হাত থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আপনি আমায় শত্রুদের থেকে রক্ষা করেছেন| যারা আমার বিরোধিতা করেছিল তাদের পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন| শত্রুদের হাত থেকে আপনি আমায় রক্ষা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন; যারা আমার বিরুদ্ধে ওঠে, তুমি তাদের উপরেও আমাকে উন্নত করছ; তুমি অত্যাচারী লোকদের হাত থেকে আমাকে উদ্ধার করে থাক।