2 Samuel 22:50 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণ, হে মাবুদ, আমি নানা জাতির মধ্যে তোমার প্রশংসা করবো, তোমার নামের উদ্দেশে প্রশংসা কাওয়ালী গাইব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, হে সদাপ্রভু, আমি জাতিদের মাঝে তোমার প্রশংসা করব; আমি তোমার নামের প্রশংসাগান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ, হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তব নামের উদ্দেশে স্তোত্র গান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ, হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তব নামের উদ্দেশে স্তোত্র গান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, এইজন্য অন্য জাতিদের মধ্যে আমি তোমার গৌরব প্রকাশ করব আর তোমার সুনাম গাইব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, এইজন্য অন্য জাতিদের মধ্যে আমি তোমার প্রশংসা করব আর তোমার সুনাম গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি, হে প্রভু পরমেশ্বর, জাতিবৃন্দের মাঝে কীর্তন করব মহিমা তোমার! স্তবগান, করব আমি তোমারই নামে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই হে প্রভু, আমি জাতিগুলির মধ্যে আপনার প্রশংসা করি! এই কারণে আমি আপনার নামে গান গাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য, হে সদাপ্রভু, আমি অন্য জাতিদের মধ্যে তোমার ধন্যবাদ করব, তোমার নামের উদ্দেশ্যে প্রশংসা গাইব।