2 Samuel 22:51 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর বাদশাহ্‌র জন্য উদ্ধারের উচ্চগৃহ, তাঁর অভিষিক্ত ব্যক্তির প্রতি অটল মহব্বত প্রকাশ করেন, যুগে যুগে দাউদ ও তার বংশের প্রতি রহম করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তিনি তাঁর রাজাকে মহান বিজয় প্রদান করেন; তাঁর অভিষিক্ত দাউদ ও তাঁর বংশধরদের প্রতি তিনি চিরকাল তাঁর অবিচল দয়া প্রদর্শন করেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন, যুগে যুগে দায়ূদের ও তাহার বংশের প্রতি দয়া করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন, যুগে যুগে দায়ূদের ও তাহার বংশের প্রতি দয়া করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর রাজাকে অনেকবার মহাজয় দান করেন; হ্যাঁ, তাঁর অভিষেক করা লোকের প্রতি, দায়ূদ ও তাঁর বংশধরদের প্রতি, তিনি চিরকাল তাঁর অটল ভালবাসা দেখান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর বাদশাহ্‌কে অনেকবার মহাজয় দান করেন; জ্বী, তাঁর অভিষেক-করা বান্দার প্রতি, দাউদ ও তাঁর বংশধরদের প্রতি, তিনি চিরকাল তাঁর অটল মহব্বত দেখান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁর রাজাকে ভূষিত করেন মহাবিজয় গৌরবে। তাঁর অভিষিক্তের প্রতি, দাউদ ও তাঁর বংশের প্রতি প্রদর্শন করেন তাঁর অবিচল প্রেম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর মনোনীত রাজাকে যে কোন যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন| তাঁর মনোনীত রাজার জন্য প্রভু তাঁর করুণা বর্ষণ করেন| তিনি দায়ুদের প্রতি এবং তাঁর উত্তরসূরীদের প্রতি সর্বদা বিশ্বস্ত থাকবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর রাজাকে মহাপরিত্রাণ দান করেন; তাঁর অভিষেক করা লোকের প্রতি দয়া করেন, চিরকাল দায়ূদ ও তাঁর বংশের প্রতি দয়া করেন।