2 Samuel 22:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সঙ্কটে আমি মাবুদকে ডাকলাম, আমার আল্লাহ্কে আহ্বান করলাম; তিনি তাঁর এবাদতখানা থেকে আমার নিবেদন শুনলেন, আমার আর্তনাদ তাঁর কর্ণগোচর হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম; আমার ঈশ্বরের কাছে ডাকলাম। তাঁর মন্দির থেকে তিনি আমার গলার স্বর শুনলেন; আমার কান্না তাঁর কানে পৌঁছাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সঙ্কটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরকে আহ্বান করিলাম; তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, আমার আর্ত্তনাদ তাঁহার কর্ণগোচর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সঙ্কটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরকে আহ্বান করিলাম; তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, আমার আর্তনাদ তাঁহার কর্ণগোচর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এই বিপদে আমার ঈশ্বর সদাপ্রভুকে ডাকলাম এবং সাহায্যের জন্য তাঁর কাছে কান্নাকাটি করলাম। তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার স্বর শুনলেন; আমার কান্না তাঁর কানে পৌঁছাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এই বিপদে আমার মাবুদ আল্লাহ্কে ডাকলাম এবং সাহায্যের জন্য তাঁর কাছে ফরিয়াদ জানালাম। তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার আওয়াজ শুনলেন; আমার ফরিয়াদ তাঁর কানে পৌঁছাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সঙ্কটে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে, আমি ডাকলাম আমার ঈশ্বরকে। তাঁর মন্দির থেকে তিনি শুনলেন আমার ডাক, আমার কান্না পৌঁছাল তাঁর কানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বদ্ধ আমি, আমার প্রভুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলাম, হ্যাঁ, আমার ঈশ্বরকে ডাকলাম| ঈশ্বর তাঁর মন্দিরে ছিলেন| তিনি আমার ডাক শুনলেন| আমার সাহায্যের জন্য প্রার্থনা তাঁর কানে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বিপদে সদাপ্রভুকে ডাকলাম; তাঁর মন্দির থেকে তিনি আমার রব শুনলেন, আমার কান্না তাঁর কানে পৌঁছাল।