2 Samuel 22:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দুনিয়া টলল, কাঁপতে লাগল, আসমানের সমস্ত ভিত্তি বিচলিত হল, ও ভয়ে কাঁপতে লাগল, কারণ তিনি ক্রোধে জ্বলে উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন পৃথিবী টলে উঠল, কেঁপে উঠল, আকাশমণ্ডলের ভিত্তি নড়ে উঠল; কেঁপে উঠল তাঁর ক্রোধের কারণে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পৃথিবী টলিল, কম্পিত হইল, গগনমণ্ডলের ভিত্তি সকল বিচলিত হইল, ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পৃথিবী টলিল, কম্পিত হইল, গগনমণ্ডলের ভিত্তি সকল বিচলিত হইল, ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগল, কেঁপে উঠল আকাশের ভিত্তি; তাঁর ক্রোধে সেগুলো কাঁপতে থাকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দুনিয়া কেঁপে উঠল আর টলতে লাগল, কেঁপে উঠল আসমানের ভিত্তি; তাঁর রাগে সেগুলো কাঁপতে থাকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন জ্বলে উঠল তাঁর ক্রোধ পৃথিবী টলতে লাগল, কাঁপতে লাগল পর্বতমালার ভিত্তি দুলে উঠল, কাঁপতে লাগল থর থর করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মাটি কেঁপে উঠল| অন্তরীক্ষের ভিত নড়ে উঠল| কেন? কারণ, প্রভু ক্রোধান্বিত হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগল, আকাশের সমস্ত ভিত্তিগুলি কেঁপে উঠল ও টলতে লাগল; কারণ তিনি প্রচণ্ড রেগে গেলেন।