2 Samuel 23:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের শেষ বাণী এই: ইয়াসির পুত্র দাউদের দৈববাণী, আল্লাহ্‌ যাঁকে উঁচুতে তুলে ধরেছেন তাঁর দৈববাণী, যিনি ইয়াকুবের আল্লাহ্‌ কর্তৃক অভিষিক্ত, যিনি ইসরাইলের মধুর গায়ক তিনি বলছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এগুলিই হল দাউদের শেষ সময়ে বলা কথা: “যিশয়ের ছেলে দাউদের অনুপ্রাণিত উক্তি, পরাৎপর দ্বারা উন্নত ব্যক্তির এই উক্তি, যাকোবের ঈশ্বর যাঁকে অভিষিক্ত করেছেন, ইস্রায়েলের মধ্যে যিনি মধুর গায়ক:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদের শেষ বাক্য এই। যিশয়ের পুত্র দায়ূদ কহিতেছে, সেই উচ্চীকৃত পুরুষ কহিতেছে, যে যাকোবের ঈশ্বর কর্ত্তৃক অভিষিক্ত, যে ইস্রায়েলের মধুর গায়ক, সে কহিতেছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদের শেষ বাক্য এই। যিশয়ের পুত্র দায়ূদ কহিতেছে, সেই উচ্চীকৃত পুরুষ কহিতেছে, যে যাকোবের ঈশ্বর কর্তৃক অভিষিক্ত, যে ইস্রায়েলের মধুর গায়ক, সে কহিতেছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিশয়ের ছেলে দায়ূদের শেষ কথা এই: “যাঁকে তুলে ধরা হয়েছে, যাকোবের ঈশ্বর যাঁকে অভিষেক করেছেন, যিনি ইস্রায়েলের মধ্যে মধুর গায়ক, তিনি বলছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াসির ছেলে দাউদের শেষ কথা এই: “যাঁকে তুলে ধরা হয়েছে, ইয়াকুবের আল্লাহ্‌ যাঁকে অভিষেক করেছেন, যিনি ইসরাইলের মধ্যে মধুর কাওয়াল, তিনি বলছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর যাঁকে মহান করেছিলেন, যাকোবের ঈশ্বর যাঁকে রাজারূপে অভিষিক্ত করেছিলেন, ইসরায়েলের জন্য যিনি সুমধুর গীতসংহিতা রচনা করেছিলেন, যেশির পুত্র সেই দাউদের শেষ কথা:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইগুলি হল যিশয়ের পুত্র দায়ুদের শেষ বাক্য| “এই বার্তা এসেছে সেই লোকটির কাছ থেকে যাকে ঈশ্বর মহান করেছেন| যিনি যাকোবের ঈশ্বরের মনোনীত রাজা, ইস্রায়েলের সুমধুর গায়ক, এইগুলি তাঁর বাণী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদের শেষ বাক্য এই৷ যিশয়ের ছেলে দায়ূদ বলছে, “সেই পুরুষ যাকে সম্মানিত করা হয়েছে, তিনি বলছেন, যাকে যাকোবের ঈশ্বর অভিষিক্ত করেছেন, যে ইস্রায়েলের মধুর গায়ক, সে বলছে,