2 Samuel 23:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে তিনি দাঁড়িয়ে যে পর্যন্ত তাঁর হাত শ্রান্ত না হল, ততক্ষণ ফিলিস্তিনীদের আঘাত করলেন; শেষে তলোয়ারের আঘাতে তাঁর হাত জোড়া লেগে গেল; আর মাবুদ সেই দিনে মহানিস্তার করলেন এবং লোকেরা কেবল লুট করার জন্য তাঁর পেছন পেছন গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইলীয়াসর ততক্ষণ পর্যন্ত মাটি কামড়ে দাঁড়িয়ে থেকে ফিলিস্তিনীদের যন্ত্রণা করে গেলেন, যতক্ষণ না তাঁর হাত অবশ হয়ে তরোয়ালে জমে গেল। সেদিন সদাপ্রভু মহাবিজয় এনে দিলেন। সৈন্যসামন্তরা ইলিয়াসরের কাছে ফিরে গেল, কিন্তু শুধু মৃতদেহটির সাজপোশাক খুলে ফেলার জন্যই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে তিনি দাঁড়াইয়া যে পর্য্যন্ত তাঁহার হস্ত শ্রান্ত না হইল, তাবৎ পলেষ্টীয়দিগকে আঘাত করিলেন; শেষে খড়্‌গে তাঁহার হস্ত যোড়া লাগিয়া গেল; আর সদাপ্রভু সেই দিনে মহানিস্তার করিলেন, এবং লোকেরা কেবল লুট করিবার জন্য তাঁহার পশ্চাতে পশ্চাতে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে তিনি দাঁড়াইয়া যে পর্যন্ত তাঁহার হস্ত শ্রান্ত না হইল, তাবৎ পলেষ্টীয়দিগকে আঘাত করিলেন; শেষে খড়্‌গে তাঁহার হস্ত জোড়া লাগিয়া গেল; আর সদাপ্রভু সেই দিনে মহানিস্তার করিলেন, এবং লোকেরা কেবল লুট করিবার জন্য তাঁহার পশ্চাতে পশ্চাতে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইলিয়াসর যুদ্ধের জায়গায় দাঁড়িয়েই পলেষ্টীয়দের আঘাত করতে থাকলেন। শেষে তাঁর হাত ক্লান্ত হয়ে তলোয়ারের সংগে লেগে রইল। সেই দিন সদাপ্রভু মহাজয় দান করলেন। সৈন্যেরা ইলিয়াসরের কাছে যখন ফিরে আসল তখন মৃতদেহগুলোর কাছ থেকে লুট করা ছাড়া তাদের আর কিছু করবার ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইলিয়াসর যুদ্ধের জায়গায় দাঁড়িয়েই ফিলিস্তিনীদের আঘাত করতে থাকলেন। শেষে তাঁর হাত ক্লান্ত হয়ে তলোয়ারের সংগে লেগে রইল। সেই দিন মাবুদ মহাজয় দান করলেন। সৈন্যেরা ইলিয়াসরের কাছে যখন ফিরে আসল তখন লাশগুলোর কাছ থেকে লুট করা ছাড়া তাদের আর কিছু করবার ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ইলিয়াসর একা সমানে ফিলিস্তিনী সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে গেলেন। ক্লান্ত, অবসন্ন হয়ে তাঁর হাত অসাড় ও শক্ত হয়ে গেল, তাঁর হাতে তরোয়াল আটকে গেল। শেষ পর্যন্ত সেদিন প্রভু পরমেশ্বরই বিজয়ী হলেন। যুদ্ধ জয়ের পর ইসরায়েলীরা ইলিয়াসরের কাছে ফিরে এল মৃত সৈন্যদের কাছ থেকে অস্ত্র-শস্ত্র লুঠ করার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলিয়াসর প্রচণ্ড অবসন্ন হওয়ার আগে পর্যন্ত পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিল| সে দৃঢ়ভাবে তরবারি ধরে যুদ্ধ চালিয়ে গিয়েছিল| সেই দিন প্রভু ইস্রায়েলকে একটা বড় জয় এনে দিলেন| ইলিয়াসর যুদ্ধে জয়ী হলে লোকরা সকলে ফিরে এল| কিন্তু তারা শুধুমাত্র মৃত শত্রুদের থেকে জিনিসপত্র নিতে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইতিমধ্যে তিনি দাঁড়িয়ে যে পর্যন্ত তাঁর হাত ক্লান্ত না হল, ততক্ষণ পলেষ্টীয়দেরকে আঘাত করলেন; শেষে তলোয়ারে তাঁর হাত জোড়া লেগে গেল; আর সদাপ্রভু সেই দিন বিজয় মহাজয় দিলেন এবং লোকেরা শুধুমাত্র লুট করার জন্য তাঁর পিছন পিছন গেল৷