2 Samuel 23:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর পরে হরারীয় আগির পুত্র শম্ম; ফিলিস্তিনীরা একটি মসুর ডালের ক্ষেতের কাছে একত্র হয়ে দল বাঁধলে যখন লোকেরা ফিলিস্তিনীদের কাছ থেকে পালিয়ে গেল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর পরবর্তীজন ছিলেন হরারীয় আগির ছেলে শম্ম। মসুর ক্ষেতের কাছে একটি স্থানে যখন ফিলিস্তিনীরা সমবেত হল, তখন ইস্রায়েলী সৈন্যসামন্তরা তাদের কাছ থেকে পালিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার পরে হরারীয় আগির পুত্র শম্ম; পলেষ্টীয়েরা এক মসূর-ক্ষেত্রের নিকটে একত্র হইয়া দল বাঁধিলে যখন লোকেরা পলেষ্টীয়দের হইতে পলায়ন করিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার পরে হরারীয় আগির পুত্র শম্ম; পলেষ্টীয়েরা এক মসূর ক্ষেত্রের নিকটে একত্র হইয়া দল বাঁধিলে যখন লোকেরা পলেষ্টীয়দের হইতে পলায়ন করিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর পরের জন হলেন হরারীয় আগির ছেলে শম্ম। একবার পলেষ্টীয়েরা মসুর ডালের ক্ষেতে এসে জড়ো হল, আর ইস্রায়েলের সৈন্যেরা তাদের কাছ থেকে পালিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর পরের জন হলেন হরারীয় আগির ছেলে শম্ম। একবার ফিলিস্তিনীরা মসুর ডালের ক্ষেতে এসে জমায়েত হল, আর ইসরাইলের সৈন্যেরা তাদের কাছ থেকে পালিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিখ্যাত তিনজন বীর যোদ্ধার মধ্যে তৃতীয় জনের নাম ছিল শামমাহ্। তিনি ছিলেন হারার নিবাসী আগীর পুত্র। লেহিতে এক মসুর ডালের ক্ষেতে ফিলিস্তিনীরা ইসরায়েলীদের সাথে যুদ্ধ করার জন্য জড়ো হতেই ইসরায়েলীরা তাদের ভয়ে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরবর্তী বীর শম্ম| সে হরারীয় আগির সন্তান| পলেষ্টীয়রা একসঙ্গে যুদ্ধ করতে এল| একটি মুসুর ক্ষেতে তাদের লড়াই হল| পলেষ্টীয়দের কাছ থেকে লোকরা ছুটে পালিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে হরারীয় আগির ছেলে শম্ম; পলেষ্টীয়রা এক মসূরক্ষেতের কাছে জড়ো হয়ে দল বাঁধলে যখন লোকেরা পলেষ্টীয়দের থেকে পালিয়ে গেল,