2 Samuel 23:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শম্ম সেই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে তা উদ্ধার করলেন এবং ফিলিস্তিনীদের হত্যা করলেন; আর মাবুদ মহানিস্তারে তাদের নিস্তার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শম্ম ক্ষেতের মাঝখানে মাটি কামড়ে দাঁড়িয়ে গেলেন। তিনি সেটি রক্ষা করলেন ও ফিলিস্তিনীদের আঘাত করে মেরে ফেলেছিলেন, এবং সদাপ্রভু এক মহাবিজয় এনে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শম্ম সেই ক্ষেত্রমধ্যে দাঁড়াইয়া তাহা উদ্ধার করিলেন, এবং পলেষ্টীয়দিগকে বধ করিলেন; আর সদাপ্রভু মহানিস্তারে তাহাদিগকে নিস্তার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শম্ম সেই ক্ষেত্রমধ্যে দাঁড়াইয়া তাহা উদ্ধার করিলেন, এবং পলেষ্টীয়দিগকে বধ করিলেন; আর সদাপ্রভু মহানিস্তারে তাহাদিগকে নিস্তার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু শম্ম সেই ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে সেই ক্ষেতটা রক্ষা করলেন এবং পলেষ্টীয়দের শেষ করে দিলেন। সদাপ্রভু সেই দিন তাদের মহাজয় দান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু শম্ম সেই ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে সেই ক্ষেতটা রক্ষা করলেন এবং ফিলিস্তিনীদের শেষ করে দিলেন। মাবুদ সেই দিন তাদের মহাজয় দান করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শামমাহ্ তখন সেই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে একা ফিলিস্তিনীদের প্রতিহত করে ক্ষেত্র রক্ষা করলেন। যুদ্ধে সমস্ত ফিলিস্তিনী সৈন্য নিহত হল। প্রভু পরমেশ্বর সেদিনের যুদ্ধেও চূড়ান্ত জয়লাভ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শম্ম যুদ্ধক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে প্রতিরোধ করল| সে পলেষ্টীয়দের পরাজিত করল| সেই দিন, প্রভু ইস্রায়েলকে এক মহান বিজয় এনে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শম্ম সেই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে তা উদ্ধার করলেন এবং পলেষ্টীয়দেরকে হত্যা করলেন; আর সদাপ্রভু মহাজয় তাদেরকে দিলেন৷