2 Samuel 23:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ পিপাসাতুর হয়ে বললেন, হায়! কে আমাকে বেথেলহেমের দ্বারের নিকটস্থ কূপের পানি এনে পান করতে দেবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তৃষ্ণায় কাতর হয়ে বলে উঠেছিলেন, “হায়, কেউ যদি আমার জন্য বেথলেহেমের ফটকের কাছে অবস্থিত সেই কুয়ো থেকে একটু জল এনে দিত!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ পিপাসাতুর হইয়া কহিলেন, হায়! কে আমাকে বৈৎলেহমের দ্বারের নিকটস্থ কূপের জল আনিয়া পান করিতে দিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ পিপাসাতুর হইয়া কহিলেন, হায়! কে আমাকে বৈৎলেহমের দ্বারের নিকটস্থ কূপের জল আনিয়া পান করিতে দিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় দায়ূদের খুব পিপাসা পেল, তাই তিনি বললেন, “আহা, যদি কেউ বৈৎলেহমের ফটকের কাছের কূয়াটা থেকে আমাকে একটু খাবার জল এনে দিত!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় দাউদের খুব পিপাসা পেল, তাই তিনি বললেন, “আহা, যদি কেউ বেথেলহেমের দরজার কাছের কূয়াটা থেকে আমাকে একটু খাবার পানি এনে দিত!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় দেশের জন্য দাউদের খুব মন খারাপ করাতে তিনি বললেন, যদি কেউ বেথলেহেমের তোরণদ্বারের পাশের কুয়ো থেকে জল এনে আমায় খাওয়াত-তাহলে কি ভালই না হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটু জলের জন্য দায়ুদ তৃষ্ণার্ত ছিলেন| তিনি বললেন, “আমার ইচ্ছা, বৈৎ‌লেহমের নগরদ্বারের কুয়ো থেকে কেউ আমায় খানিকটা জল এনে দিক!” আসলে দায়ুদ প্রকৃতই জল চান নি, তিনি এমনি সে কথা বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ পিপাসিত হয়ে বললেন, “হায়৷ কে আমাকে বৈৎলেহমের ফটকের কাছের কূপের জল এনে পান করতে দেবে?”