2 Samuel 23:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ঐ বীরত্রয় ফিলিস্তিনী সৈন্যদের মধ্য দিয়ে গিয়ে বেথেলহেমের দ্বারের নিকটস্থ কুয়ার পানি তুলে নিয়ে দাউদের কাছে আসলেন, কিন্তু তিনি তা পান করতে সম্মত হলেন না, মাবুদের উদ্দেশে ঢেলে ফেললেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেই তিনজন বলবান যোদ্ধা ফিলিস্তিনী সৈন্যশিবির পার করে বেথলেহেমের সিংহদুয়ারের কাছে অবস্থিত কুয়ো থেকে জল তুলে দাউদের কাছে নিয়ে এলেন। কিন্তু তিনি তা পান করতে চাননি; তা না করে, তিনি সেই জল সদাপ্রভুর সামনে ঢেলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ঐ বীরত্রয় পলেষ্টীয়দের সৈন্যমধ্য দিয়া গিয়া বৈৎলেহমের দ্বারের নিকটস্থ কূপের জল তুলিয়া লইয়া দায়ূদের নিকটে আসিলেন, কিন্তু তিনি তাহা পান করিতে সম্মত হইলেন না, সদাপ্রভুর উদ্দেশে ঢালিয়া ফেলিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ঐ বীরত্রয় পলেষ্টীয়দের সৈন্যমধ্য দিয়া গিয়া বৈৎলেহমের দ্বারের নিকটস্থ কূপের জল তুলিয়া লইয়া দায়ূদের নিকটে আসিলেন, কিন্তু তিনি তাহা পান করিতে সম্মত হইলেন না, সদাপ্রভুর উদ্দেশে ঢালিয়া ফেলিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে সেই তিনজন শক্তিশালী লোক পলেষ্টীয় সৈন্যদলের ভিতর দিয়ে গিয়ে বৈৎলেহমের ফটকের কাছের কূয়াটা থেকে জল তুলে দায়ূদের কাছে নিয়ে গেলেন। কিন্তু দায়ূদ তা খেলেন না; তার বদলে তিনি সেই জল সদাপ্রভুর উদ্দেশে মাটিতে ঢেলে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে সেই তিনজন শক্তিশালী লোক ফিলিস্তিনী সৈন্যদলের ভিতর দিয়ে গিয়ে বেথেলহেমের দরজার কাছের কূয়াটা থেকে পানি তুলে দাউদের কাছে নিয়ে গেলেন। কিন্তু দাউদ তা খেলেন না; তার বদলে তিনি সেই পানি মাবুদের উদ্দেশে মাটিতে ঢেলে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই তিনজন যোদ্ধা তাঁর কথা শুনে ফিলিস্তিনীদের শিবিরের ভিতর দিয়ে জোর করে বেথলেহেমে গিয়ে তোরণের পাশের কুয়ো থেকে জল তুলে এনে দাউদকে দিল। তিনি কিন্তু সেই জল খেলেন না। প্রভু পরমেশ্বরের কাছে নৈবেদ্যরূপে সেই জল ঢেলে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেই তিনজন শৌর্য্যপূর্ণ যোদ্ধা পলেষ্টীয় সেনাদের মধ্যে দিয়ে যুদ্ধ করল এবং গিয়ে বৈৎলেহম শহরের ফটকের কাছে কুয়ো থেকে জল এনেছিল| তারা সেই জল দায়ুদের কাছে পৌঁছে দিয়েছিল| কিন্তু দায়ুদ সেই জল পান করতে অস্বীকার করলেন| তিনি সেই জল মাটিতে ঢেলে দিয়ে তা প্রভুর কাছে উৎসর্গ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ঐ বীরত্রয় পলেষ্টীয় সৈন্যের মধ্য দিয়ে গিয়ে বৈৎলেহমে ফটকের কাছের কূপের জল তুলে দায়ূদের কাছে আসলেন, কিন্তু তিনি তা পান করতে রাজি হলেন না, সদাপ্রভুর উদ্দেশ্যে ঢেলে ফেললেন;