2 Samuel 23:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, হে মাবুদ, এমন কাজ যেন আমি না করি; এ কি সেই মানুষের রক্ত নয়, যারা প্রাণের ঝুঁকি নিয়ে গিয়েছিল; অতএব তিনি তা পান করতে সম্মত হলেন না। ঐ বীরত্রয় এসব কাজ করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে সদাপ্রভু, এমন কাজ যেন আমি না করি!” তিনি বললেন। “এ কি সেই লোকদের রক্ত নয়, যারা তাদের প্রাণ বিপন্ন করে গেল?” দাউদ তাই সেই জলপান করেননি। সেই তিনজন বলবান যোদ্ধার এই সেই উজ্জ্বল কীর্তি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, হে সদাপ্রভু, এমন কর্ম্ম যেন আমি না করি; ইহা কি সেই মনুষ্যদের রক্ত নয়, যাহারা প্রাণপণে গিয়াছিল; অতএব তিনি তাহা পান করিতে সম্মত হইলেন না। ঐ বীরত্রয় এই সকল কার্য্য করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, হে সদাপ্রভু, এমন কর্ম যেন আমি না করি; ইহা কি সেই মনুষ্যদের রক্ত নয়, যাহারা প্রাণপণে গিয়াছিল; অতএব তিনি তাহা পান করিতে সম্মত হইলেন না। ঐ বীরত্রয় এই সকল কার্য করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “হে সদাপ্রভু, আমি যে এই জল খাব তা দূরে থাক্‌। এ কি সেই লোকদের রক্ত নয় যারা জীবনের ঝুঁকি নিয়ে তা আনতে গিয়েছিল?” দায়ূদ তা খেতে রাজী হলেন না। সেই তিনজন নাম-করা বীরের কাজই ছিল এই রকম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “হে মাবুদ, আমি যে এই পানি খাব তা দূরে থাক্‌। এ কি সেই লোকদের রক্ত নয় যারা জীবনের ঝুঁকি নিয়ে তা আনতে গিয়েছিল?” দাউদ তা খেতে রাজী হলেন না। সেই তিনজন নাম-করা বীরের কাজই ছিল এই রকম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, হে প্রভু পরমেশ্বর, এই জল আমি খেতে পারি না। এই জল খাওয়ার অর্থ, যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে জল এনেছে, তাদের রক্ত পান করা। তাই তিনি জল খেতে চাইলেন না। এইভাবে তিনজন বীর সৈনিক এই দুঃসাহসিক কাজ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বললেন, “হে প্রভু, এই জল আমি পান করতে পারি না| যদি আমি এই জল পান করি, তাহলে তা তাদের রক্ত পান করার মতই অন্যায় কাজ হবে, যারা আমার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই জল এনেছে|” এই কারণে দায়ুদ সেই জল পান করতে অস্বীকার করেন| এই তিন জন বীর এই রকম আরও অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “হে সদাপ্রভু, এমন কাজ যেন আমি না করি; এটা কি সেই মানুষদের রক্ত নয়, যারা প্রাণপণে গিয়েছিল;” অতএব তিনি তা পান করতে রাজি হলেন না৷ ঐ বীরত্রয় এই সকল কাজ করেছিলেন৷