2 Samuel 23:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোয়াদার পুত্র বনায় এসব কাজ করলেন, তাতে তিনি বীরত্রয়ের মত বিখ্যাত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াদার ছেলে বনায়ের উজ্জ্বল সব কীর্তি এরকমই ছিল; তিনিও সেই তিনজন বলবান যোদ্ধার মতোই বিখ্যাত হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোয়াদার পুত্র বনায় এই সকল কার্য্য করিলেন, তাহাতে তিনি বীরত্রয়ের মধ্যে নামলদ্ধ হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোয়াদার পুত্র বনায় এই সকল কার্য করিলেন, তাহাতে তিনি বীরত্রয়ের মধ্যে নামলব্ধ হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াদার ছেলে বনায়ের কাজই ছিল এই রকম। তিনিও সেই তিনজন বীরের মত নাম-করা হয়ে উঠেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াদার ছেলে বনায়ের কাজই ছিল এই রকম। তিনিও সেই তিনজন বীরের মত নাম-করা হয়ে উঠেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সমস্ত দুঃসাহসিক কাজ করে বনায় ঐ ত্রিশজনের একজন হতে পেরেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াদার পুত্র বনায় এই রকম নানা দুঃসাহসিক কাজ করেছিল| সে সেই তিন বীরপুরুষের মতই বিখ্যাত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোয়াদার ছেলে বনায় এই সব কাজ করলেন, তাতে তিনি বীরত্রয়ের মধ্যে খ্যাতনামা হলেন৷