2 Samuel 23:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ঐ ত্রিশ জনের চেয়ে মর্যাদা্পন্ন, কিন্তু প্রথম নরত্রয়ের মত ছিলেন না; দাউদ তাকে তাঁর রক্ষীসেনার নেতা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ত্রিশজনের মধ্যে যে কোনো একজনের তুলনায় তাঁকেই বেশি সম্মান দেওয়া হত, কিন্তু তিনি সেই তিনজনের মধ্যে গণ্য হননি। আর দাউদ তাঁকে তাঁর দেহরক্ষীদের তত্ত্বাবধায়ক করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ঐ ত্রিশ জন অপেক্ষা মর্য্যাদাপন্ন, কিন্তু [প্রথম] নরত্রয়ের তুল্য ছিলেন না; দায়ূদ তাঁহাকে আপন রক্ষিসেনার অধ্যক্ষ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ঐ ত্রিশ জন অপেক্ষা মর্যাদাসম্পন্ন, কিন্তু [প্রথম] নরত্রয়ের তুল্য ছিলেন না; দায়ূদ তাহাকে আপন রক্ষী সেনার অধ্যক্ষ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই তিনজনের মধ্যে তাঁকে ধরা না হলেও তিনি “ত্রিশ” নামে দলটার লোকদের চেয়ে বেশী সম্মান পেয়েছিলেন। দায়ূদ তাঁর দেহরক্ষীদের ভার বনায়ের উপরেই দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই তিনজনের মধ্যে তাঁকে ধরা না হলেও তিনি “ত্রিশ” নামে দলটার লোকদের চেয়ে বেশী সম্মান পেয়েছিলেন। দাউদ তাঁর দেহরক্ষীদের ভার বনায়ের উপরেই দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এদের মধ্যে তিনি খুব নাম করলেও ঐ “বিখ্যাত তিনজনের” সমকক্ষ হতে পারেন নি। দাউদ তাঁকে তাঁর দেহরক্ষী দলের প্রধানের দায়িত্ব দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বনায় সেই ত্রিশ জন বীরের থেকেও বিখ্যাত ছিল, কিন্তু সে সেই তিন জন বীরপুরুষের একজন ছিল না| দায়ুদ বনায়কে তার দেহরক্ষীদের নেতা রূপে মনোনীত করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ঐ ত্রিশ জনের থেকেও মর্য্যাদা সম্পন্ন, কিন্তু প্রথম নরত্রয়ের সমান ছিলেন না; দায়ূদ তাঁকে নিজের সেনাবাহিনীর শাসনকর্ত্তা করলেন৷