2 Samuel 23:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের আল্লাহ্‌ বলেছেন, ইসরাইলের শৈল আমাকে বলেছেন, যিনি মানুষের উপরে ধার্মিকতায় কর্তৃত্ব করেন, যিনি আল্লাহ্‌ ভয়ে কর্তৃত্ব করেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ইস্রায়েলের পাষাণ-পাথর আমাকে বলেছেন: ‘ন্যায়পরায়ণতায় যখন কেউ প্রজাদের উপর রাজত্ব করে, যখন সে ঈশ্বর ভয়ে শাসন করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের ঈশ্বর কহিয়াছেন, ইস্রায়েলের শৈল আমাকে বলিয়াছেন, যিনি মনুষ্যদের উপরে ধার্ম্মিকতায় কর্ত্তৃত্ব করেন, যিনি ঈশ্বর-ভয়ে কর্ত্তৃত্ব করেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের ঈশ্বর কহিয়াছেন, ইস্রায়েলের শৈল আমাকে বলিয়াছেন, যিনি মনুষ্যদের উপরে ধার্মিকতায় কর্তৃত্ব করেন, যিনি ঈশ্বর-ভয়ে কর্তৃত্ব করেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ইস্রায়েলের আশ্রয়-পাহাড় আমাকে বলেছেন, ‘যে লোক সৎভাবে লোকদের শাসন করে আর ঈশ্বরকে ভয় করে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের আল্লাহ্‌ বলেছেন, ইসরাইলের আশ্রয়-পাহাড় আমাকে বলেছেন, ‘যে লোক সৎভাবে লোকদের শাসন করে আর আল্লাহ্‌কে ভয় করে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের ঈশ্বর বলেছেন, ইসরায়েলের রক্ষক আমায় বলেছেনঃ যে রাজা ন্যায়পরায়ণতায় প্রজাশাসন করেন, সসম্ভ্রমে ঈশ্বরের বাধ্য হয়ে প্রজাপালন করেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের ঈশ্বর কথা বলেছেন| ইস্রায়েলের ঈশ্বর আমায় বলেছেন, ‘সেই ব্যক্তি যিনি সৎ‌ভাবে শাসন করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ইস্রায়েলের শৈল আমাকে বলেছেন, ‘যিনি মানুষদের উপরে ধার্ম্মিকতায় কর্তৃত্ব করেন, যিনি ঈশ্বরের ভয়ে কর্তৃত্ব করেন,