2 Samuel 23:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সকাল বেলার, সূর্যোদয় কালের, মেঘমুক্ত সকাল বেলার আলোর মত হবেন; যখন বৃষ্টির পরবর্তী সূর্যের আলোর জন্য ভূতল থেকে নবীন ঘাস বের হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সূর্যোদয়ে প্রভাতি আলোর মতো মেঘশূন্য সকালে যা দেখা যায়, বৃষ্টির পরে পাওয়া উজ্জ্বলতার মতো যা দিয়ে মাটিতে ঘাস জন্মায়।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি প্রাতঃকালের, সুর্য্যোদয় কালের, মেঘরহিত প্রাতঃকালের দীপ্তির ন্যায় হইবেন; যখন বৃষ্টির পরবর্ত্তী তেজঃপ্রযুক্ত ভূতল হইতে নবীন তৃণ বহির্গত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি প্রাতঃকালের, সূর্যোদয় কালের, মেঘরহিত প্রাতঃকালের দীপ্তির ন্যায় হইবেন; যখন বৃষ্টির পরবর্তী তেজপ্রযুক্ত ভূতল হইতে নবীন তৃণ বহির্গত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে মেঘশূন্য ভোরে ওঠা সূর্যের আলোর মত; বৃষ্টির পরে সূর্যের যে আলোতে মাটি থেকে ঘাস গজায় সে তারই মত।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে মেঘশূন্য ভোরে ওঠা সূর্যের আলোর মত; বৃষ্টির পরে সূর্যের যে আলোতে মাটি থেকে ঘাস গজায় সে তারই মত।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই প্রজাদের কাছে তিনি প্রভাতের আলোকের মত, মেঘমুক্ত প্রভাতের স্নিগ্ধ উজ্জ্বল আলোকের মত। তাদের কাছে তিনি যেন বর্ষণশেষে তৃণ দলে প্রতিফলিত সূর্যালোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ব্যক্তি যে ঈশ্বরে শ্রদ্ধা রেখে শাসন করে| সেই ব্যক্তি ঊষাকালের প্রভাত কিরণের মত, পরিষ্কার আকাশের মত, বৃষ্টির পর সূর্য কিরণের মত, সেই বৃষ্টির মত যার ছোঁয়ায় মাটির ওপর নতুন ঘাস জন্ম নেয়|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সকালের, সূর্য্যোদয়ের দিন, মেঘ বিহীন সকালের আলোর মত হবেন; যখন বৃষ্টির পরে প্রাণ পাওয়া পৃথিবী থেকে নতুন ঘাস গজিয়ে ওঠে৷