2 Samuel 23:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌র কাছে আমার কুল কি সেই রকম নয়? হ্যাঁ, তিনি আমার সঙ্গে একটি চিরস্থায়ী নিয়ম করেছেন; তা সমস্ত বিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত; এই তো আমার সমপূর্ণ নাজাত ও সমপূর্ণ অভীষ্ট; তিনি কি তা অঙ্কুরিত করাবেন না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার বংশ যদি ঈশ্বরের কাছে যথাযথ না হত, অবশ্যই তিনি আমার সঙ্গে এক চিরস্থায়ী নিয়ম স্থির করতেন না, যা সবদিক থেকে সুব্যবস্থিত ও সুরক্ষিত; অবশ্যই আমার পরিত্রাণ তিনি সার্থক করতেন না আর আমার প্রত্যেকটি মনোবাঞ্ছা পূরণ করতেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের নিকটে আমার কুল কি তাদৃশ নয়? হাঁ, তিনি আমার সহিত এক চিরস্থায়ী নিয়ম করিয়াছেন; তাহা সর্ব্ববিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত; ইহা ত আমার সম্পূর্ণ ত্রাণ ও সম্পূর্ণ অভীষ্ট; তিনি কি তাহা অঙ্কুরিত করাইবেন না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের নিকটে আমার কুল কি তাদৃশ নয়? হাঁ, তিনি আমার সহিত এক চিরস্থায়ী নিয়ম করিয়াছেন; তাহা সর্ববিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত; ইহা ত আমার সম্পূর্ণ ত্রাণ ও সম্পূর্ণ অভীষ্ট; তিনি কি তাহা অঙ্কুরিত করাইবেন না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের কাছে আমার বংশ কি তেমন নয়? আমার জন্য তিনি তো একটা চিরস্থায়ী ব্যবস্থা করেছেন। সেই ব্যবস্থার সব কথা ঠিকভাবে সাজানো এবং সুরক্ষিত। আমার উদ্ধার তিনি সফল করবেন, আমার ইচ্ছা তিনি পূরণ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র কাছে আমার বংশ কি তেমন নয়? আমার জন্য তিনি তো একটা চিরস্থায়ী ব্যবস্থা করেছেন। সেই ব্যবস্থার সব কথা ঠিকভাবে সাজানো এবং সুরক্ষিত। আমার উদ্ধার তিনি সফল করবেন, আমার ইচ্ছা তিনি পূরণ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবেই ঈশ্বর আমার কুল ধন্য করবেন কারণ তিনি আমার সঙ্গে সম্পাদন করেছেন চিরকালের এক চুক্তি, এমন এক চুক্তি যা কোনদিন বদলাবে না, এমন এক প্রতিজ্ঞা যা কখনও ভাঙ্গবে না। এই-ই আমার একান্ত কামনা, এতেই আমার পরিপূর্ণতা ঈশ্বর এই কামনা পূরণ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঈশ্বর আমার পরিবারকে শক্তিশালী এবং সুরক্ষিত করেছেন| আমার সঙ্গে তিনি চিরদিনের জন্য একটি চুক্তি করেছেন| এই চুক্তিকে ঈশ্বর সবদিক থেকে সুরক্ষিত ও সুনিশ্চিত করেছেন| তাই, নিশ্চিতভাবে তিনি আমায় সকল জয় ও সাফল্য দেবেন| আমি যা চাই তার সবই তিনি আমায় দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের কাছে আমার বংশ কি সেই রকম নয়? হ্যাঁ, তিনি আমার সঙ্গে এক অনন্তকালীন নিয়ম করেছেন; তা সব বিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত; এটা তো আমার সম্পূর্ণ উদ্ধার ও সমস্ত বাসনা; তিনি কি তা বাড়িয়ে তুলবেন না?