2 Samuel 23:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে পুরুষ তাদের স্পর্শ করবেন, তিনি পেরেক ও বর্শাদণ্ডে পূর্ণ হবেন; পরে তারা স্বস্থানে আগুনে ভস্মীভূত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ কাঁটা স্পর্শ করে সে লোহার এক যন্ত্র বা এক বর্শাফলক ব্যবহার করে; সেগুলি যেখানে পড়ে থাকে সেখানেই আগুনে ভস্মীভূত হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে পুরুষ তাহাদিগকে স্পর্শ করিবেন, তিনি প্রেক ও বড়শাদণ্ডে পূর্ণ হইবেন; পরে তাহারা স্বস্থানে অগ্নিতে ভস্মীভূত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে পুরুষ তাহাদিগকে স্পর্শ করিবেন, তিনি প্রেক ও বর্শাদণ্ডে পূর্ণ হইবেন; পরে তাহারা স্বস্থানে অগ্নিতে ভস্মীভূত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক তাদের ধরতে যায় তাকে ব্যবহার করতে হয় লোহার অস্ত্রশস্ত্র কিম্বা বর্শা; তাই তারা যেখানে আছে সেখানেই তাদের পুড়িয়ে ফেলা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক তাদের ধরতে যায় তাকে ব্যবহার করতে হয় লোহার অস্ত্রশস্ত্র কিংবা বর্শা; তাই তারা যেখানে আছে সেখানেই তাদের পুড়িয়ে ফেলা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খালি হাতে তাদের ছোঁওয়া যায় না, লোহার কাঁটা কিম্বা বর্শার ডগা দিয়ে তাদের খুঁচিয়ে তোলা হয়, আগুণে তাদের পুড়িয়ে ফেলা হয় নিঃশেষে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোক যখন সেই কাঁটাগুলি স্পর্শ করে, তারা কাঠের বর্শার মত অথবা লোহার ডাণ্ডার মত নিজেদের আহত করে| হ্যাঁ, সেইসব লোক কাঁটার মত| তাদের আগুনে নিক্ষেপ করা হবে, তারা সম্পূর্ণরূপে ভস্মীভূত হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে পুরুষ তাদেরকে স্পর্শ করবেন, তিনি প্রেক ও বর্শার শাস্তি দেবেন৷ পরে তারা নিজের জায়গায় আগুনে ভস্মীভূত হবে৷’”