2 Samuel 23:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের বীরদের নামাবলী। তখমোনীয় যোশেব-বশেবৎ সেনানীবর্গের নেতা ছিলেন; ইস্নীয় আদীনো, তিনি এককালে নিহত আটশত লোকের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদের বলবান যোদ্ধাদের নাম এইরকম: তখমোনীয় যোশেব-বশেবৎ, তিনি তিনজনের মধ্যে প্রধান ছিলেন; তিনি 800 জনের বিরুদ্ধে তাঁর বর্শা উত্তোলন করলেন, ও একবারেই তাদের মেরে ফেলেছিলেন ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদের বীরগণের নামাবলী। তখমোনীয় যোশেব-বশেবৎ সেনানীবর্গের অধ্যক্ষ ছিলেন; ইস্নীয় আদীনো, তিনি এককালে নিহত আটশত লোকের বিরুদ্ধে যুদ্ধ করিতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদের বীরগণের নামাবলি। তখমোনীয় যোশেব-বশেবৎ সেনানীবর্গের অধ্যক্ষ ছিলেন; ইস্নীয় আদীনো, তিনি এককালে নিহত আট শত লোকের বিরুদ্ধে যুদ্ধ করিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের শক্তিশালী লোকদের নাম এই: তখমোনীয় যোশেব-বশেবৎ নাম-করা তিনজন বীরের মধ্যে প্রধান ছিলেন; একটা যুদ্ধে তিনি আটশো লোককে মেরে ফেলেছিলেন বলে তাঁকে ইস্নীয় আদীনো বলা হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের শক্তিশালী লোকদের নাম এই: তখমোনীয় যোশেব-বশেবৎ নাম-করা তিনজন বীরের মধ্যে প্রধান ছিলেন; একটা যুদ্ধে তিনি আটশো লোককে হত্যা করেছিলেন বলে তাঁকে ইস্নীয় আদীনো বলা হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের বিখ্যাত যোদ্ধাদের নাম: তকহেমন নিবাসী যোশেব বসশেবেথ ছিলেন “তিনজন সেনাপতির” মধ্যে প্রধান। একটি যুদ্ধে শুধুমাত্র বর্শা দিয়ে তিনি আটশো জনকে বধ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইগুলি হল দায়ুদের বীর সৈনিকের নাম: তখমোনীয় যোশেব-বশেবৎ| যোশেব-বশেবৎ তিনজন শৌর্য্যপূর্ণ সেনার অধিনায়ক ছিল| তাকে ইস্নীয আদীনো বলে ডাকা হত| যোশেব-বশেবৎ একসঙ্গে 800 লোককে হত্যা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদের বীরেদের নামের তালিকা৷ তখ-মোনীয় যোশেব-বশেবৎ সৈন্যদলের প্রধান ছিলেন; ইসনীয় আদীনো, তিনি এককালে আটশো লোকের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন৷