2 Samuel 24:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইলের প্রতি মাবুদ আবার ক্রোধে জ্বলে উঠলেন, তিনি তাদের বিরুদ্ধে দাউদকে প্রবৃত্তি দিলেন, বললেন, যাও, ইসরাইল ও এহুদার লোকদেরকে গণনা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আরেকবার সদাপ্রভুর ক্রোধ ইস্রায়েলের উপর জ্বলে উঠেছিল, এবং এই বলে তিনি তাদের বিরুদ্ধে দাউদকে প্ররোচিত করলেন, “যাও, গিয়ে ইস্রায়েল ও যিহূদার জনগণনা করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ পুনর্ব্বার প্রজ্বলিত হইল, তিনি তাহাদের বিরুদ্ধে দায়ূদকে প্রবৃত্তি দিলেন, কহিলেন, যাও, ইস্রায়েল ও যিহূদাকে গণনা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ পুনর্বার প্রজ্বলিত হইল, তিনি তাহাদের বিরুদ্ধে দায়ূদকে প্রবৃত্তি দিলেন, কহিলেন, যাও, ইস্রায়েল ও যিহূদাকে গণনা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আবার ইস্রায়েলীয়দের উপর ক্রোধে জ্বলে উঠলেন। তিনি দায়ূদকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলে বললেন, “তুমি গিয়ে ইস্রায়েল ও যিহূদার লোকদের গণনা কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আবার বনি-ইসরাইলদের উপর রাগে জ্বলে উঠলেন। তিনি দাউদকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলে বললেন, “তুমি গিয়ে ইসরাইল ও এহুদার লোকদের গণনা কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের উপর প্রভু পরমেশ্বর আবার ক্রুদ্ধ হলেন। তাই তিনি দাউদের মনে প্ররোচনা দিয়ে বললেন, যাও ইসরায়েল ও যিহুদীয়ার লোকগণনা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েলের বিরুদ্ধে আবার ক্রুদ্ধ হলেন| প্রভু দায়ুদকে ইস্রায়েলীয়দের বিরুদ্ধে প্ররোচিত করলেন| দায়ুদ বললেন, “যাও, গিয়ে ইস্রায়েল এবং যিহূদার লোকসংখ্যা গণনা কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলের প্রতি সদাপ্রভু পুনরায় প্রচণ্ড রেগে গেলেন, তিনি তাদের বিরুদ্ধে দায়ূদকে উস্কানি দিলেন, বললেন, “যাও, ইস্রায়েল ও যিহূদাকে গণনা কর৷”