2 Samuel 24:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ লোকদের গণনা করানোর পর তাঁর হৃদয় ধুক্ ধুক্ করতে লাগল। দাউদ মাবুদকে বললেন, এই কাজ করে আমি মহা গুনাহ্ করেছি; এখন হে মাবুদ, আরজ করি, নিজের গোলামের অপরাধ মাফ কর, কেননা আমি বড়ই অজ্ঞানের কাজ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোদ্ধাদের সংখ্যা গণনা করার পর দাউদ বিবেকের দংশনে বিদ্ধ হলেন, ও তিনি সদাপ্রভুকে বললেন, “এ কাজ করে আমি মহাপাপ করে ফেলেছি। এখন, হে সদাপ্রভু, আমি মিনতি জানাচ্ছি, তোমার দাসের অপরাধ ক্ষমা করো। আমি মহামূর্খের মতো কাজ করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ লোকদিগকে গণনা করাইলে পর তাঁহার হৃদয় ধুক্ ধুক্ করিতে লাগিল। দায়ূদ সদাপ্রভুকে কহিলেন, এই কার্য্য করিয়া আমি মহাপাপ করিয়াছি; এখন, হে সদাপ্রভু, বিনয় করি, নিজ দাসের অপরাধ ক্ষমা কর, কেননা আমি বড়ই অজ্ঞানের কর্ম্ম করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ লোকদিগকে গণনা করাইলে পর তাঁহার হৃদয় ধুক্ ধুক্ করিতে লাগিল। দায়ূদ সদাপ্রভুকে কহিলেন, এই কার্য করিয়া আমি মহাপাপ করিয়াছি; এখন, হে সদাপ্রভু, বিনয় করি, নিজ দাসের অপরাধ ক্ষমা কর, কেননা আমি বড়ই অজ্ঞানের কর্ম করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের গণনা করবার পরে দায়ূদের বিবেকে ঘা লাগল। তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, “আমি এই কাজ করে ভীষণ পাপ করেছি। হে সদাপ্রভু, মিনতি করি, তুমি তোমার দাসের এই অন্যায় দূর করে দাও। আমি খুবই বোকামির কাজ করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের গণনা করবার পরে দাউদের বিবেকে আঘাত লাগল। তিনি মাবুদের কাছে মুনাজাত করে বললেন, “আমি এই কাজ করে ভীষণ গুনাহ্ করেছি। হে মাবুদ, মিনতি করি, তুমি তোমার গোলামের এই অন্যায় দূর করে দাও। আমি খুবই বোকামির কাজ করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকগণনার পর দাউদের বিবেক দংশন শুরু হল। তিনি প্রভু পরমেশ্বরকে বললেন, এ কাজ করে আমি মহাপাপ করেছি। হে প্রভু পরমেশ্বর! তোমার কাছে আমার আবেদন, তোমার দাসের পাপ ক্ষমা কর। আমি বড় মূর্খের মত কাজ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকসংখ্যা গণনার পর দায়ুদ লজ্জিত হলেন| দায়ুদ প্রভুকে বললেন, “আমি যা করেছি তাতে আমার মস্ত বড় পাপ হয়েছে| হে প্রভু, মিনতি করি, আপনি আমার পাপ ক্ষমা করে দিন| আমি সত্যি বোকার মত কাজ করেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ লোকদেরকে গণনা করার পর তাঁর হৃদয় ধুকধুক করতে লাগল৷ দায়ূদ সদাপ্রভুকে বললেন, “এই কাজ করে আমি মহাপাপ করেছি; এখন, হে সদাপ্রভু, অনুরোধ করি, নিজ দাসের অপরাধ ক্ষমা কর, কারণ আমি বড়ই অজ্ঞানের কাজ করেছি৷”