2 Samuel 24:12 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি গিয়ে দাউদকে বল, মাবুদ এই কথা বলেন, আমি তোমার সম্মুখে তিনটি শাস্তি ঠিক করেছি, তার মধ্যে তুমি একটি মনোনীত কর, আমি তা-ই তোমার প্রতি করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাও, দাউদকে গিয়ে বলো, ‘সদাপ্রভু একথাই বলেন: আমি তোমার সামনে তিনটি বিকল্প রাখছি। সেগুলির মধ্যে একটিকে তুমি বেছে নাও, যেন আমি সেটিই তোমার বিরুদ্ধে প্রয়োগ করতে পারি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি গিয়া দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার সম্মুখে তিনটী [দণ্ড] রাখি, তাহার মধ্যে তুমি একটী মনোনীত কর, আমি তাহাই তোমার প্রতি করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি গিয়া দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার সম্মুখে তিনটি [দণ্ড] রাখি, তাহার মধ্যে তুমি একটি মনোনীত কর, আমি তাহাই তোমার প্রতি করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি গিয়ে দায়ূদকে এই কথা বল, ‘আমি সদাপ্রভু বলছি যে, আমি তোমার জন্য তিনটি শাস্তি ঠিক করেছি। তুমি তার মধ্য থেকে যেটা বেছে নেবে আমি তোমার প্রতি তা-ই করব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি গিয়ে দাউদকে এই কথা বল, ‘আমি মাবুদ বলছি যে, আমি তোমার জন্য তিনটি শাস্তি ঠিক করেছি। তুমি তার মধ্য থেকে যেটা বেছে নেবে আমি তোমার প্রতি তা-ই করব।’ ”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু গাদকে বললেন, “যাও গিয়ে দায়ুদকে বল, ‘প্রভু এই কথাই বললেন: আমি তোমাকে তিনটি বিষয় দিচ্ছি| তুমি পছন্দ কর কোনটা আমি তোমার প্রতি বরাদ্দ করব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি গিয়ে দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি তোমার সামনে তিনটি শাস্তি রাখি, তার মধ্যে তুমি একটা মনোনীত কর, আমি তাই তোমার প্রতি করব৷’”