2 Samuel 24:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ গাদকে বললেন, আমি বড়ই বিপদগ্রস্ত হলাম; আসুন, আমরা মাবুদের হাতে পড়ি, কেননা তাঁর করুণা প্রচুর; কিন্তু আমি মানুষের হাতে পড়তে চাই না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ গাদকে বললেন, “আমি খুব বিপদে পড়েছি। সদাপ্রভুর হাতেই পড়া যাক, কারণ তাঁর দয়া সুমহান; তবে আমরা যেন মানুষের হাতে না পড়ি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ গাদকে কহিলেন, আমি বড়ই বিপদ্‌গ্রস্ত হইলাম; আইসুন, আমরা সদাপ্রভুর হস্তে পড়ি, কেননা তাঁহার করুণা প্রচুর; কিন্তু আমি মনুষ্যের হস্তে পড়িতে চাহি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ গাদকে কহিলেন, আমি বড়ই বিপদগ্রস্ত হইলাম; আইসুন, আমরা সদাপ্রভুর হস্তে পড়ি, কেননা তাঁহার করুণা প্রচুর; কিন্তু আমি মনুষ্যের হস্তে পড়িতে চাহি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ গাদকে বললেন, “আমি খুব বিপদে পড়েছি। আমি যেন মানুষের হাতে না পড়ি; তার চেয়ে বরং আসুন, আমরা সদাপ্রভুর হাতে পড়ি, কারণ তাঁর করুণা অসীম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ গাদকে বললেন, “আমি খুব বিপদে পড়েছি। আমি যেন মানুষের হাতে না পড়ি; তার চেয়ে বরং আসুন, আমরা মাবুদের হাতে পড়ি, কারণ তাঁর মমতা অসীম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ গাদকে বললেন, আমি দারুণ বিপর্যস্ত হয়ে পড়েছি। কিন্তু মানুষের হাতে পড়ার চেয়ে স্বয়ং পরমেশ্বরের হাতে পড়া ভাল।কারণ তিনি মহা করুণাময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ গাদকে বলল, “আমি সত্যিই খুব সমস্যায় পড়েছি| কিন্তু প্রভু সত্যি বড় ক্ষমাশীল| সুতরাং প্রভুই আমাদের শাস্তি দিন| আমার শাস্তি যেন লোকদের কাছ থেকে না আসে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ গাদকে বললেন, “আমি বড়ই বিপদে পড়লাম; আসুন, আমরা সদাপ্রভুর হাতে পড়ি, কারণ তাঁর করুণা প্রচুর; কিন্তু আমি মানুষের হাতে পড়তে চাইনা৷”