2 Samuel 24:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সকাল থেকে নিরূপিত সময় পর্যন্ত মাবুদ ইসরাইলে মহামারী পাঠালেন; আর দান থেকে বের-শেবা পর্যন্ত লোকদের মধ্যে সত্তর হাজার লোক মারা গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেদিন সকাল থেকে শুরু করে নিরূপিত সময়ের সমাপ্তি পর্যন্ত সদাপ্রভু ইস্রায়েলে এক মহামারি পাঠালেন, এবং দান থেকে বের-শেবা পর্যন্ত সত্তর হাজার লোক মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রাতঃকাল অবধি নিরূপিত সময় পর্য্যন্ত সদাপ্রভু ইস্রায়েলের উপরে মহামারী পাঠাইলেন; আর দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত লোকদের মধ্যে সত্তর সহস্র লোক মরিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রাতঃকাল অবধি নিরূপিত সময় পর্যন্ত সদাপ্রভু ইস্রায়েলের উপরে মহামারী পাঠাইলেন; আর দান অবধি বের্‌-শেবা পর্যন্ত লোকদের মধ্যে সত্তর সহস্র লোক মরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তখন সকাল থেকে শুরু করে নির্দিষ্ট করা সময় পর্যন্ত ইস্রায়েলের উপর এক মড়ক পাঠিয়ে দিলেন। তাতে দান থেকে বের্‌-শেবা পর্যন্ত গোটা দেশের লোকদের মধ্য থেকে সত্তর হাজার লোক মারা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তখন সকাল থেকে শুরু করে নির্দিষ্ট করা সময় পর্যন্ত ইসরাইলের উপর এক মহামারী পাঠিয়ে দিলেন। তাতে দান থেকে বের্‌-শেবা পর্যন্ত গোটা দেশের লোকদের মধ্য থেকে সত্তর হাজার লোক মারা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের উপর মড়ক পাঠালেন, সেইদিনের সকাল থেকে মড়ক শুরু হয়ে গেল এবং নির্দিষ্ট সময় পর্যন্ত চলল। সারা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত জুড়ে মড়কে সত্তর হাজার লোক মারা গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব প্রভু ইস্রায়েলে একটি মহামারী পাঠালেন| এই মহামারী সকালে শুরু হল এবং মনোনীত সময় পর্যন্ত চলল| দান থেকে বের্-শেবা পর্যন্ত সারা ইস্রায়েলের 70,000 লোক মারা গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সকালে থেকে নির্ধারিত দিন পর্যন্ত সদাপ্রভু ইস্রায়েলের উপরে মহামারী পাঠালেন; আর দান থেকে বের-শেবা পর্যন্ত লোকেদের মধ্যে সত্তর হাজার লোক মারা গেল৷