2 Samuel 24:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন ফেরেশতা জেরুশালেম বিনষ্ট করতে তার প্রতি হাত বাড়ালেন তখন মাবুদ সেই ভীষণ শাস্তি দেওয়া থেকে মন ফিরালেন। সেই লোক-বিনাশক ফেরেশতাকে বললেন, যথেষ্ট হয়েছে, এখন তোমার হাত গুটিয়ে নাও। তখন মাবুদের ফেরেশতা যিবূষীয় অরৌণার খামারের কাছে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বর্গদূত যখন জেরুশালেম ধ্বংস করার জন্য হাত বাড়িয়েছিলেন, তখন সেই দুর্বিপাকের বিষয়ে সদাপ্রভু দয়ার্দ্র হলেন ও লোকজনকে যিনি যন্ত্রণা দিচ্ছিলেন, সেই স্বর্গদূতকে তিনি বললেন, “যথেষ্ট হয়েছে! তোমার হাত সরিয়ে নাও।” সদাপ্রভুর দূত তখন যিবূষীয় অরৌণার খামারে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন দূত যিরূশালেম বিনষ্ট করিতে তৎপ্রতি হস্ত বিস্তার করিলেন, তখন সদাপ্রভু সেই বিপদের জন্য অনুশোচনা করিয়া সেই লোকবিনাশক দূতকে কহিলেন, যথেষ্ট হইয়াছে, এখন তোমার হস্ত সঙ্কুচিত কর। তখন সদাপ্রভুর দূত যিবূষীয় অরৌণার খামারের নিকটে ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন দূত যিরূশালেম বিনষ্ট করিতে তৎপ্রতি হস্ত বিস্তার করিলেন, তখন সদাপ্রভু সেই বিপদের জন্য অনুশোচনা করিয়া সেই লোকবিনাশক দূতকে কহিলেন, যথেষ্ট হইয়াছে, এখন তোমার হস্ত সঙ্কুচিত কর। তখন সদাপ্রভুর দূত যিবূষীয় অরৌণার খামারের নিকটে ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেম ধ্বংস করবার জন্য স্বর্গদূত যখন হাত বাড়ালেন তখন সদাপ্রভু সেই ভীষণ শাস্তি দেওয়া থেকে মন ফিরালেন। যে স্বর্গদূত লোকদের ধ্বংস করছিলেন তিনি তাঁকে বললেন, “থাক্, যথেষ্ট হয়েছে। তোমার হাত গুটিয়ে নাও।” সেই সময় সদাপ্রভুর দূত যিবূষীয় অরৌণার খামারের কাছে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেম ধ্বংস করবার জন্য ফেরেশতা যখন হাত বাড়ালেন তখন মাবুদ সেই ভীষণ শাস্তি দেওয়া থেকে মন ফিরালেন। যে ফেরেশতা লোকদের ধ্বংস করছিলেন তিনি তাঁকে বললেন, “থাক্, যথেষ্ট হয়েছে। তোমার হাত গুটিয়ে নাও।” সেই সময় মাবুদের ফেরেশতা যিবূষীয় অরৌণার খামারের কাছে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের মৃত্যুদূত জেরুশালেম ধ্বংস করার জন্য হাত বাড়াতেই প্রভুর মন ব্যথিত হয়ে উঠল। তিনি মৃত্যুদূতকে বললেন, ক্ষান্ত হও, যথেষ্ট হয়েছে। প্রভুর দূত তখন যিবুষী অরৌণার খামারের কছে দাঁড়িয়ে ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেবদূত জেরুশালেমকে ধ্বংস করার জন্য তাঁর বাহু ওপরে ওঠালেন| ঈশ্বর শাস্তির ব্যাপারে তাঁর মন পরিবর্তন করলেন| যে দূত ধ্বংস করছিলেন, প্রভু তাঁকে বললেন, “অনেক হয়েছে| তোমাদের হাত গুটিয়ে নাও|” সেই সময় তাঁরা যিবূষীয় অরৌনার খামারের কাছে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন দূত যিরূশালেম বিনষ্ট করতে তারপ্রতি হাত তুললেন, তখন সদাপ্রভু এই বিপদের জন্য অনুশোচনা করে সেই লোকবিনাশকারী দূতকে বললেন, “যথেষ্ট হয়েছে, এখন তোমার হাত গুটিয়ে নাও৷” তখন সদাপ্রভুর দূত যিবূষীয় অরৌণার খামারের কাছে ছিলেন৷