2 Samuel 24:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ সেই লোক-বিনাশক ফেরেশতাকে দেখে মাবুদকে বললেন, দেখ, আমিই গুনাহ্‌ করেছি, আমিই অপরাধ করেছি, কিন্তু এই মেষগুলো কি করলো? আরজ করি, আমারই বিরুদ্ধে ও আমার পিতৃকুলের বিরুদ্ধে তোমার হাত প্রসারিত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি লোকজনকে আঘাত করছিলেন, সেই স্বর্গদূতকে দাউদ যখন দেখতে পেয়েছিলেন, তখন তিনি সদাপ্রভুকে বললেন, “আমি পাপ করেছি; আমিই, এই পালক, অন্যায় করেছি। এরা তো সব মেষের মতো। এরা কী করেছে? তোমার হাত আমার ও আমার পরিবারের উপরেই এসে পড়ুক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ সেই লোকঘাতী দূতকে দেখিয়া সদাপ্রভুকে কহিলেন, দেখ, আমিই পাপ করিয়াছি, আমিই অপরাধ করিয়াছি, কিন্তু এই মেষগণ কি করিল? বিনয় করি, আমারই বিরুদ্ধে ও আমার পিতৃকুলের বিরুদ্ধে হস্ত বিস্তার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ সেই লোকঘাতী দূতকে দেখিয়া সদাপ্রভুকে কহিলেন, দেখ, আমিই পাপ করিয়াছি, আমিই অপরাধ করিয়াছি, কিন্তু এই মেষগণ কি করিল? বিনয় করি, আমারই বিরুদ্ধে ও আমার পিতৃকুলের বিরুদ্ধে হস্ত বিস্তার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে স্বর্গদূত লোকদের আঘাত করছিলেন দায়ূদ তাঁকে দেখে সদাপ্রভুকে বললেন, “পাপ এবং অন্যায় করেছি আমি। ওরা তো ভেড়ার মত। ওরা কি করেছে? কাজেই আমাকে ও আমার বাবার বংশকে তুমি শাস্তি দাও।” দায়ূদ একটা বেদী তৈরী করলেন
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ফেরেশতা লোকদের আঘাত করছিলেন দাউদ তাঁকে দেখে মাবুদকে বললেন, “গুনাহ্‌ এবং অন্যায় করেছি আমি। ওরা তো ভেড়ার মত। ওরা কি করেছে? কাজেই আমাকে ও আমার পিতার বংশকে তুমি শাস্তি দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই মৃত্যুদূতকে দেখে দাউদ প্রভু পরমেশ্বরকে বললেন, দেখুন, এই বেচারা মানুষগুলি তো কিছু করেনি, আমিই পাপ করেছি, অন্যায় করেছি। আমাকে এবং আমার পরিবারের সকলকে শাস্তি দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে দূত লোকদের হত্যা করছিল দায়ুদ তাকে দেখলেন| দায়ুদ প্রভুর সঙ্গে কথা বললেন| দায়ুদ বললেন, “আমি পাপ করেছি| আমি গর্হিত কাজ করেছি| আমি ওদের যা করতে বলেছি এই সব লোক তাই করেছে| তারা বাধ্য মেষের মত আমায় অনুসরণ করেছে| তারা কোন ভুল করে নি| দয়া করে আপনার শাস্তি আমাকে এবং আমার পিতার পরিবারকে দিন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ সেই লোকঘাতী দূতকে দেখে সদাপ্রভুকে বললেন, “দেখ, আমিই পাপ করেছি, আমিই অপরাধ করেছি, কিন্তু এই মেষেরা কি করল? অনুরোধ করি, আমারই বিরুদ্ধে ও আমার বাবার বংশের বিরুদ্ধে হাত তোলো৷”