2 Samuel 24:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দিন গাদ দাউদের কাছে এসে তাঁকে বললেন, আপনি গিয়ে যিবুষীয় অরৌণার খামারে মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্ স্থাপন করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিনই গাদ দাউদের কাছে গিয়ে তাঁকে বললেন, “যান, যিবূষীয় অরৌণার খামারে গিয়ে সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন গাদ দায়ূদের কাছে আসিয়া তাঁহাকে কহিলেন, আপনি উঠিয়া গিয়া যিবূষীয় অরৌণার খামারে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি স্থাপন করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন গাদ দায়ূদের কাছে আসিয়া তাঁহাকে কহিলেন, আপনি উঠিয়া গিয়া যিবূষীয় অরৌণার খামারে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি স্থাপন করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন গাদ দায়ূদের কাছে গিয়ে বললেন, “আপনি যিবূষীয় অরৌণার খামারে গিয়ে ঈশ্বরের উদ্দেশে সেখানে একটা বেদী তৈরী করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন গাদ দাউদের কাছে গিয়ে বললেন, “আপনি যিবূষীয় অরৌণার খামারে গিয়ে আল্লাহ্র উদ্দেশে সেখানে একটা কোরবানগাহ্ তৈরী করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাদ সেইদিনই দাউদের কাছে গিয়ে বললেন, অরৌণার খামারে যান এবং সেখানে প্রভু পরমেশ্বরের জন্য একটি বেদী তৈরী করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিন গাদ দায়ুদের কাছে এল| গাদ দায়ুদকে বলল, “যাও, যিবূষীয় অরৌণার শস্য মাড়ানোর জমিতে প্রভুর জন্য একটি বেদী তৈরী কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন গাদ দায়ূদের কাছে এসে তাঁকে বললেন, “আপনি উঠে গিয়ে যিবুষীয় অরৌণার খামারে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী স্থাপন করুন৷”