2 Samuel 24:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ তাঁর সৈন্যদলের সেনাপতি যোয়াব, যিনি তাঁর সঙ্গে ছিলেন, তাঁকে হুকুম করলেন, তুমি দান থেকে বের্‌-শেবা পর্যন্ত ইসরাইলের সমস্ত বংশের মধ্যে গিয়ে লোকদের গণনা কর, আমি লোকদের সংখ্যা জানবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব রাজামশাই যোয়াব ও তাঁর সঙ্গে থাকা সেনাপতিদের বললেন, “দান থেকে বের-শেবা পর্যন্ত ইস্রায়েলের সব গোষ্ঠীর কাছে যাও ও যোদ্ধাদের এক তালিকা তৈরি করো, যেন আমি জানতে পারি তারা সংখ্যায় ঠিক কতজন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা আপন সৈন্যদলের সেনাপতি যোয়াব, যিনি তাঁহার সঙ্গে ছিলেন, তাঁহাকে আজ্ঞা করিলেন, তুমি দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত ইস্রায়েলের যাবতীয় বংশ-মধ্যে পর্য্যটন কর, তোমরা লোকদিগকে গণনা কর, আমি প্রজাগণের সংখ্যা জানিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা আপন সৈন্যদলের সেনাপতি যোয়াব, যিনি তাঁহার সঙ্গে ছিলেন, তাঁহাকে আজ্ঞা করিলেন, তুমি দান অবধি বের্‌-শেবা পর্যন্ত ইস্রায়েলের যাবতীয় বংশ-মধ্যে পর্যটন কর, তোমরা লোকদিগকে গণনা কর, আমি প্রজাগণের সংখ্যা জানিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা তাঁর সংগের সেনাপতি যোয়াবকে বললেন, “তোমরা দান থেকে বের্‌-শেবা পর্যন্ত ইস্রায়েলের গোষ্ঠীগুলোর মধ্যে গিয়ে লোকদের গণনা করে এস যাতে আমি তাদের মোট সংখ্যা জানতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ তাঁর সংগের সেনাপতি যোয়াবকে বললেন, “তোমরা দান থেকে বের্‌-শেবা পর্যন্ত ইসরাইলের গোষ্ঠীগুলোর মধ্যে গিয়ে লোকদের গণনা করে এস যাতে আমি তাদের মোট সংখ্যা জানতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন যোয়াব ও সেনাপতিদের আদেশ দিলেনঃ দান থেকে বেরশেবা পর্যন্ত ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর লোকদের গণনা কর। আমি জানতে চাই তারা সংখ্যায় কত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ তাঁর সেনাপতি যোয়াবকে বললেন, “যাও, দান থেকে বের-শেবা পর্যন্ত লোকসংখ্যা গণনা করে এসো| তাহলে আমি জানতে পারব সেখানে কত লোকজন আছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা নিজের সৈন্যদলের সেনাপতি যোয়াব, যিনি তাঁর সঙ্গে ছিলেন, তাঁকে আদেশ দিলেন, “তুমি দান থেকে বের-শেবা পর্যন্ত ইস্রায়েলের সব বংশের মধ্যে ঘুরে দেখ, তোমরা লোকদেরকে গণনা কর, আমি প্রজাদের সংখ্যা জানব৷”