2 Samuel 24:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অরৌণা দৃষ্টিপাত করে দেখতে পেল, বাদশাহ্ ও তাঁর গোলামেরা তার কাছে আসছেন; তাতে অরৌণা বাইরে এসে বাদশাহ্র সম্মুখে ভূমিতে উবুড় হয়ে পরে সালাম করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অরৌণা যখন চোখ তুলে চেয়ে দেখেছিলেন যে রাজামশাই ও তাঁর কর্মচারীরা তাঁর দিকে এগিয়ে আসছেন, তখন তিনি বাইরে গিয়ে মাটিতে উবুড় হয়ে রাজাকে প্রণাম করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অরৌণা দৃষ্টিপাত করিয়া দেখিতে পাইল, রাজা ও তাঁহার দাসগণ তাঁহার কাছে আসিতেছেন; তাহাতে অরৌণা বাহিরে আসিয়া রাজার সম্মুখে ভূমিতে উবুড় হইয়া প্রণিপাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অরৌণা দৃষ্টিপাত করিয়া দেখিতে পাইল, রাজা ও তাঁহার দাসগণ তাহার কাছে আসিতেছেন; তাহাতে অরৌণা বাহিরে আসিয়া রাজার সম্মুখে ভূমিতে উবুড় হইয়া প্রণিপাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরৌণা যখন রাজা ও তাঁর লোকদের তার দিকে আসতে দেখল তখন সে গিয়ে রাজার সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে প্রণাম করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অরৌণা যখন বাদশাহ্ ও তাঁর লোকদের তার দিকে আসতে দেখল তখন সে গিয়ে বাদশাহ্র সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে সালাম জানাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পারিষদদের নিয়ে রাজাকে আসতে দেখে অরৌণা রাজার সামনে এসে তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরৌণা দেখল যে রাজা দায়ুদ এবং তাঁর আধিকারিকরা তার সঙ্গে দেখা করতে আসছে| অরৌণা বাইরে বেরিয়ে গিয়ে মাথা নত করে প্রণাম করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অরৌণা চোখ তুলে দেখতে পেল যে, রাজা ও তাঁর দাসেরা তাঁর কাছে আসছেন; তাতে অরৌণা বাইরে এসে রাজার সামনে মাটিতে উপুড় হয়ে প্রণাম করল৷