2 Samuel 24:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অরৌণা বললো, আমার মালিক বাদশাহ্ তাঁর গোলামের কাছে কি জন্য এসেছেন? দাউদ বললেন, লোকদের উপর থেকে মহামারী যেন নিবৃত্ত হয়, এজন্য মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্ তৈরি করবো বলে আমি তোমার কাছ থেকে এই খামার ক্রয় করতে এসেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অরৌণা বললেন, “আমার প্রভু মহারাজ কেন তাঁর দাসের কাছে এসেছেন?” “তোমার খামারটি কেনার জন্য,” দাউদ উত্তর দিলেন, “যেন আমি সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করতে পারি, ও লোকজনের উপর ছড়িয়ে পড়া এই মহামারি থেমে যায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অরৌণা কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসের নিকটে কি জন্য আসিয়াছেন? দায়ূদ কহিলেন, লোকদের উপর হইতে মহামারী যেন নিবৃত্ত হয়, এই জন্য সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিব বলিয়া আমি তোমার কাছে এই খামার কিনিতে আসিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অরৌণা কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসের নিকটে কি জন্য আসিয়াছেন? দায়ূদ কহিলেন, লোকদের উপর হইতে মহামারী যেন নিবৃত্ত হয়, এই জন্য সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করিব বলিয়া আমি তোমার কাছ থেকে এই খামার ক্রয় করিতে আসিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরৌণা বলল, “আমার প্রভু মহারাজ তাঁর দাসের কাছে কি জন্য এসেছেন?” উত্তরে দায়ূদ বললেন, “সদাপ্রভুর উদ্দেশে একটা বেদী তৈরী করবার জন্য আমি তোমার খামারটা কিনে নিতে চাই, যাতে লোকদের উপরে আসা এই মড়কটা থেমে যায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অরৌণা বলল, “আমার প্রভু মহারাজ তাঁর গোলামের কাছে কি জন্য এসেছেন?” জবাবে দাউদ বললেন, “মাবুদের উদ্দেশে একটা কোরবানগাহ্ তৈরী করবার জন্য আমি তোমার খামারটা কিনে নিতে চাই, যাতে লোকদের উপরে আসা এই মহামারীটা থেমে যায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলল, মহারাজ তাঁর দাসের কাছে কেন এসেছেন? দাউদ বললেন, তোমার এই খামারটা কিনতে এসেছি। এখানে প্রভু পরমেশ্বরের জন্য একটি বেদী তৈরী করব যাতে মহামারী থেমে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরৌণা বলল, “আমার গুরু এবং রাজা কেন আমার কাছে এসেছেন?” দায়ুদ উত্তর দিলেন, “আমি তোমার কাছ থেকে খামার বাড়ীটি কিনতে এসেছি| তারপর আমি প্রভুর জন্য একটা বেদী বানাব| তাহলে এই মহামারী বন্ধ হয়ে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অরৌণা বলল, “আমার প্রভু মহারাজ নিজের দাসের কাছে কি জন্য এসেছেন?” দায়ূদ বললেন, “লোকেদের উপর থেকে মহামারী যেন দূর হয়, এই জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী তৈরী করব বলে আমি তোমার কাছে এই খামার কিনতে এসেছি৷”