2 Samuel 24:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অরৌণা দাউদকে বললো, আমার মালিক বাদশাহ্‌র দৃষ্টিতে যা ভাল মনে হয়, তা-ই নিয়ে কোরবানী করুন; দেখুন, পোড়ানো-কোরবানীর জন্য এই ষাঁড়গুলো এবং কাঠের জন্য এই মাড়াই-যন্ত্র ও ষাঁড়গুলোর সজ্জা আছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অরৌণা দাউদকে বললেন, “আমার প্রভু মহারাজের যা ইচ্ছা তাই নিয়ে বলি উৎসর্গ করুন। হোমবলির জন্য এখানে বলদগুলি রাখা আছে, এবং জ্বালানি কাঠের জন্য এখানে শস্য মাড়াই কল ও বলদের জোয়ালও রাখা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অরৌণা দায়ূদকে কহিল, আমার প্রভু মহারাজের দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই লইয়া উৎসর্গ করুন; দেখুন, হোমবলির নিমিত্ত এই বৃষগুলি এবং কাষ্ঠের নিমিত্ত এই মর্দ্দনযন্ত্র ও বৃষদের সজ্জা আছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অরৌণা দায়ূদকে কহিল, আমার প্রভু মহারাজের দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই লইয়া উৎসর্গ করুন; দেখুন, হোমবলির নিমিত্ত এই বৃষগুলি, এবং কাষ্ঠের নিমিত্ত এই মর্দনযন্ত্র ও বৃষদের সজ্জা আছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরৌণা দায়ূদকে বলল, “আমার প্রভু মহারাজের যা ভাল মনে হয় তা-ই আমার এখান থেকে নিয়ে উৎসর্গ করুন। পোড়ানো-উৎসর্গের জন্য এখানে ষাঁড় রয়েছে আর কাঠের জন্য রয়েছে ফসল মাড়াইয়ের যন্ত্র ও ষাঁড়গুলোর জোয়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অরৌণা দাউদকে বলল, “আমার প্রভু মহারাজের যা ভাল মনে হয় তা-ই আমার এখান থেকে নিয়ে কোরবানী করুন। পোড়ানো-কোরবানীর জন্য এখানে ষাঁড় রয়েছে আর কাঠের জন্য রয়েছে ফসল মাড়াইয়ের যন্ত্র ও ষাঁড়গুলোর জোয়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অরৌণা বলল, মহারাজ, সচ্ছন্দে এই জমি আপনি গ্রহণ করুন এবং আপনার খুশী মত বলি উৎসর্গ করুন। এখানে এই বৃষগুলি আছে, বেদীতে হোমবলির জন্য এগুলি আপনি নিতে পারেন এবং এইসব যোঁয়ালি ও ফসল মাড়াইয়ের পাটাতনগুলিও আপনি জ্বালানীর জন্য নিতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরৌণা দায়ুদকে বলল, “হে আমার গুরু এবং রাজা, ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ হিসেবে আপনি যা খুশী তাই নিতে পারেন| এখানে হোমবলির জন্য কিছু গরু এবং কাঠের জন্য এই ধান ঝাড়াইয়ের পাটাতন এবং বাঁকগুলোও দিয়ে দিচ্ছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অরৌণা দায়ূদকে বলল, “আমার প্রভু মহারাজের চোখে যা ভাল মনে হয়, তাই নিয়ে উত্সর্গ করুন; দেখুন, হোমবলির জন্য এই ষাঁড়গুলি এবং কাঠের জন্য এই মারাই করা যন্ত্র ও ষাঁড়দের সজ্জা আছে;