2 Samuel 24:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ সেই স্থানে মাবুদের উদ্দেশে এই কোরবানগাহ্ তৈরি করে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী করলেন। এভাবে দেশের জন্য মাবুদের কাছে নিবেদন করলে তিনি প্রসন্ন হলেন এবং ইসরাইল থেকে মহামারী নিবৃত্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ সেখানে সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করলেন। তখন সদাপ্রভু দেশের হয়ে করা তাঁর প্রার্থনাটির উত্তর দিলেন, এবং ইস্রায়েলের উপর চলতে থাকা মহামারি থেমে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়া হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিলেন। এইরূপে দেশের জন্য সদাপ্রভুর কাছে নিবেদন করিলে তিনি প্রসন্ন হইলেন, এবং ইস্রায়েলের উপর হইতে মহামারী নিবৃত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করিয়া হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিলেন। এইরূপে দেশের জন্য সদাপ্রভুর কাছে নিবেদন করিলে তিনি প্রসন্ন হইলেন, এবং ইস্রায়েলের উপর হইতে মহামারী নিবৃত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সেখানে সদাপ্রভুর উদ্দেশে একটা বেদী তৈরী করলেন এবং পোড়ানো-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করলেন। এইভাবে দেশের জন্য প্রার্থনা করা হলে পর সদাপ্রভু তা শুনলেন আর ইস্রায়েল দেশের মড়ক থেমে গেল। ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি সেখানে মাবুদের উদ্দেশে একটা কোরবানগাহ্ তৈরী করলেন এবং পোড়ানো-কোরবানী ও যোগাযোগ-কোরবানী দিলেন। এইভাবে দেশের জন্য মুনাজাত করা হলে পর মাবুদ তা শুনলেন আর ইসরাইল দেশের মহামারী থেমে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী তৈরী করালেন এবং তার উপরে হোমবলি ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করলেন। প্রভু পরমেশ্বর দেশের জন্য তাঁর এই নিবেদনে তাঁর উপরে প্রসন্ন হলেন। ইসরায়েল দেশ থেকে মহামারী বিদায় নিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর দায়ুদ প্রভুর উদ্দেশ্যে সেখানে এক বেদী নির্মাণ করলেন| তিনি তার ওপরে হোমবলি এবং মঙ্গলার্থক বলি উৎসর্গ করলেন| সারা দেশের জন্য দায়ুদের প্রার্থনায় প্রভু সাড়া দিলেন| প্রভু সেই মহামারীকে ইস্রায়েলে থামিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করে হোমবলি ও মঙ্গলার্থক বলি উত্সর্গ করলেন৷ এই ভাবে দেশের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করলে তিনি সন্তুষ্ট হলেন এবং ইস্রায়েলের উপর থেকে মহামারী দূর হল৷