2 Samuel 24:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোয়াব বাদশাহ্‌কে বললেন, এখন যত লোক আছে, আপনার আল্লাহ্‌ মাবুদ তার শত গুণ বৃদ্ধি করুন এবং আমার মালিক বাদশাহ্‌ তা স্বচক্ষে দেখুন; কিন্তু এই কাজে আমার মালিক বাদশাহ্‌র অভিরুচি কেন হল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যোয়াব রাজাকে উত্তর দিলেন, “আপনার ঈশ্বর সদাপ্রভু যেন সৈন্যসামন্তের সংখ্যা একশো গুণ বাড়িয়ে দেন, ও আমার প্রভু মহারাজ যেন স্বচক্ষে তা দেখতে পান। কিন্তু আমার প্রভু মহারাজ কেন এমনটি করতে চাইছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোয়াব রাজাকে কহিলেন, এখন যত লোক আছে, আপনার ঈশ্বর সদাপ্রভু তাহার শত গুণ বৃদ্ধি করুন, এবং আমার প্রভু মহারাজ তাহা স্বচক্ষে দেখুন; কিন্তু এই কর্ম্মে আমার প্রভু মহারাজের অভিরুচি কেন হইল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোয়াব রাজাকে কহিলেন, এখন যত লোক আছে, আপনার ঈশ্বর সদাপ্রভু তাহার শত গুণ বৃদ্ধি করুন, এবং আমার প্রভু মহারাজ তাহা স্বচক্ষে দেখুন; কিন্তু এই কর্মে আমার প্রভু মহারাজের অভিরুচি কেন হইল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যোয়াব রাজাকে বললেন, “আপনার ঈশ্বর সদাপ্রভু যেন লোকদের সংখ্যা শতগুণ বাড়িয়ে দেন, আর আমার প্রভু মহারাজ যেন তা নিজের চোখেই দেখতে পান। কিন্তু আমার প্রভু মহারাজ এই রকম কাজ কেন করতে চাইছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে যোয়াব বাদশাহ্‌কে বললেন, “আপনার মাবুদ আল্লাহ্‌ যেন লোকদের সংখ্যা শতগুণ বাড়িয়ে দেন, আর আমার প্রভু মহারাজ যেন তা নিজের চোখেই দেখতে পান। কিন্তু আমার প্রভু মহারাজ এই রকম কাজ কেন করতে চাইছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যোয়াব রাজাকে বললেন, মহারাজ, ইসরায়েলের এখন যত লোক আছে, আপনার ঈশ্বর প্রভু পরমেশ্বর তাদের তার চেয়ে শতগুণ বৃদ্ধি করুন এবং আপনি তা দেখার জন্য বেঁচে থাকুন কিন্তু মহামহিম মহারাজ কেন এ কাজ করতে চাইছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব রাজাকে বললেন, “ঠিক কত সংখ্যক লোক আছে তাতে কিছু এসে যায় না| প্রভু, আপনার ঈশ্বর যেন তার 100 গুণ বেশী লোকজন আপনাকে দেন| এই ঘটনাগুলি যেন আপনি নিজের চোখে ঘটতে দেখেন| কিন্তু কেন আপনি এই গণনার কাজ করতে চাইছেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোয়াব রাজাকে বললেন, “এখন যত লোক আছে, আপনার ঈশ্বর সদাপ্রভু তার একশো গুণ বৃদ্ধি করুন এবং আমার প্রভু মহারাজ তা নিজের চোখে দেখুন; কিন্তু এই কাজে আমার প্রভু মহারাজের ইচ্ছা কেন হল?”