2 Samuel 24:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও যোয়াবের উপরে ও সেনাপতিদের উপরে বাদশাহ্‌র কথাই প্রবল হল। পরে যোয়াব ও সেনাপতিরা ইসরাইল লোকদের গণনা করার জন্য বাদশাহ্‌র সম্মুখ থেকে বের হয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার আদেশে অবশ্য যোয়াব ও সেনাপতিদের কথা নাকচ হয়ে গেল; তাই তারা ইস্রায়েলের যোদ্ধাদের তালিকা তৈরি করার জন্য রাজার সামনে থেকে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি যোয়াবের উপরে ও সেনাপতিদের উপরে রাজার কথাই প্রবল হইল। পরে যোয়াব ও সেনাপতিগণ ইস্রায়েল লোকদিগকে গণনা করিবার জন্য রাজার সম্মুখ হইতে গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি যোয়াবের উপরে ও সেনাপতিদের উপরে রাজার কথাই প্রবল হইল। পরে যোয়াব ও সেনাপতিগণ ইস্রায়েল লোকদিগকে গণনা করিবার জন্য রাজার সম্মুখ হইতে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যোয়াব ও সেনাপতিদের কাছে রাজার আদেশ বহাল রইল; কাজেই ইস্রায়েলের লোকদের গণনা করবার জন্য তাঁরা রাজার সামনে থেকে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যোয়াব ও সেনাপতিদের কাছে বাদশাহ্‌র হুকুম বহাল রইল; কাজেই ইসরাইলের লোকদের গণনা করবার জন্য তাঁরা বাদশাহ্‌র সামনে থেকে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবু রাজা যোয়াব ও সেনাপতিদের তাঁর আদেশ পালন করতে বাধ্য করলেন। কাজেই তাঁরা ইসরায়েলের লোকগণনার কাজে বেরিয়ে পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ বেশ দৃঢ়তার সঙ্গে তাঁর সেনাপতিদের এবং যোয়াবকে লোকগণনার হুকুম দিলেন| তখন যোয়াব এবং সেনাপতি রাজার কাছ থেকে চলে গেল এবং লোকগণনার কাজ করতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবু যোয়াবের উপরে ও সেনাপতিদের উপরে রাজার কথাই ধার্য হল৷ পরে যোয়াব ও সেনাপতিরা ইস্রায়েলের লোকদেরকে গণনা করবার জন্য রাজার সামনে থেকে চলে গেলেন৷