2 Samuel 24:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে টায়ার-দুর্গে এবং হিব্বীয়দের ও কেনানীয়দের সমস্ত নগরে গমন করলেন, আর শেষে এহুদার দক্ষিণাঞ্চলে বের-শেবাতে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা সোরের দুর্গের এবং হিব্বীয় ও কনানীয়দের সব নগরের দিকে চলে গেলেন। সবশেষে, তারা যিহূদার নেগেভে অবস্থিত বের-শেবায় চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সোরদুর্গে এবং হিব্বীয়দের ও কনানীয়দের সমস্ত নগরে গমন করিলেন, আর শেষে যিহূদার দক্ষিণাঞ্চলে বের-শেবাতে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সোরদুর্গে, এবং হিব্বীয়দের ও কনানীয়দের সমস্ত নগরে গমন করিলেন, আর শেষে যিহূদার দক্ষিণাঞ্চলে বের্-শেবাতে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তাঁরা সোরের দুর্গে এবং হিব্বীয় ও কনানীয়দের সমস্ত শহরে গেলেন। শেষে তাঁরা যিহূদার দক্ষিণ দিকের বের্-শেবাতে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তাঁরা টায়ারের কেল্লায় এবং হিব্বীয় ও কেনানীয়দের সমস্ত শহরে গেলেন। শেষে তাঁরা এহুদার দক্ষিণ দিকের বের্-শেবাতে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তাঁরা গেলেন দুর্গ শহর টায়ারে। সেখান থেকে হিব্বীয় এবং কনানীদের সমস্ত শহরে গণনার কাজ শেষ করে শেষকালে যিহুদীয়ার দক্ষিণাংশে বেরশেবায় গিয়ে কাজ শেষ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সোর দূর্গেও গিয়েছিল| তারা হিব্বীয় ও কনানীয়দের প্রত্যেকটি শহরে গিয়েছিল| দক্ষিণ দিকে তারা যিহূদার দক্ষিণস্থ বের্-শেবা পর্যন্ত গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সোরদুর্গে এবং হিব্বীয়দের ও কনানীয়দের সমস্ত নগরে গেলেন, আর শেষে যিহূদার দক্ষিণ অঞ্চলে বের-শেবাতে উপস্থিত হলেন৷