2 Samuel 3:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুতের কুলে ও দাউদের কুলে পরস্পর অনেক দিন যুদ্ধ হল; তাতে দাউদ বলবান হয়ে উঠতে লাগলেন, কিন্তু তালুতের কুল ক্ষীণ হয়ে পড়তে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল গোষ্ঠী ও দাউদ গোষ্ঠীর মধ্যে চলা যুদ্ধ দীর্ঘদিন স্থায়ী হল। দাউদ দিন দিন শক্তিশালী হয়ে উঠছিলেন, অথচ শৌল গোষ্ঠী দিন দিন দুর্বল হয়ে পড়ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌলের কুলে ও দায়ূদের কুলে পরস্পর অনেক দিন যুদ্ধ হইল; তাহাতে দায়ূদ বলবান হইয়া উঠিতে লাগিলেন, কিন্তু শৌলের কুল ক্ষীণ হইয়া পড়িতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌলের কুলে ও দায়ূদের কুলে পরস্পর অনেক দিন যুদ্ধ হইল; তাহাতে দায়ূদ বলবান হইয়া উঠিতে লাগিলেন, কিন্তু শৌলের কুল ক্ষীণ হইয়া পড়িতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল ও দায়ূদের সৈন্যদলের মধ্যে অনেকদিন পর্যন্ত যুদ্ধ চলল। দায়ূদ শক্তিশালী হয়ে উঠতে লাগলেন আর শৌলের সৈন্যদল দুর্বল হয়ে পড়তে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত ও দাউদের সৈন্যদলের মধ্যে অনেকদিন পর্যন্ত যুদ্ধ চলল। দাউদ শক্তিশালী হয়ে উঠতে লাগলেন আর তালুতের সৈন্যদল দুর্বল হয়ে পড়তে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের পক্ষ ও শৌলের পক্ষের সৈন্যদের মধ্যে যুদ্ধ চলল বহুদিন ধরে। দিনে দিনে দাউদ যত শক্তিশালী হয়ে উঠতে লাগল, শৌলের পক্ষের লোকেরা ততই দুর্বল হয়ে পড়তে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের পরিবার ও দায়ুদের পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে যুদ্ধ চলছিল| দায়ুদ ক্রমশঃই আরো শক্তিশালী হয়ে উঠছিলেন এবং শৌলের পরিবার ক্রমশঃই দুর্বল হয়ে পড়ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌলের বংশে ও দায়ূদের বংশে পরস্পরের মধ্য অনেক দিন যুদ্ধ হল; তাতে দায়ূদ (ক্রমশঃ) শক্তিশালী হয়ে উঠলেন, কিন্তু শৌলের বংশ দুর্বল হয়ে পড়ল৷