2 Samuel 3:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অব্নের নিজের পক্ষ থেকে দাউদের কাছে দূতদের পাঠিয়ে বললেন, এই দেশ কার? আরও বললেন, আপনি আমার সঙ্গে নিয়ম করুন, আর দেখুন, সমস্ত ইসরাইলকে আপনার পক্ষে আনতে আমার হাত আপনার সহকারী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে অবনের তাঁর হয়ে এই কথা বলার জন্য দাউদের কাছে দূত পাঠালেন, “এই দেশটি কার? আমার সঙ্গে একটি চুক্তি করুন, সম্পূর্ণ ইস্রায়েলকে আপনার পক্ষে আনার জন্য আমি আপনাকে সাহায্য করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্নের আপনার পক্ষে দায়ূদের নিকটে দূতগণকে পাঠাইয়া কহিলেন, এই দেশ কাহার? আরও কহিলেন, আপনি আমার সহিত নিয়ম করুন, আর দেখুন, সমস্ত ইস্রায়েলকে আপনার পক্ষে আনিতে আমার হস্ত আপনার সহকারী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্নের আপনার পক্ষে দায়ূদের নিকটে দূতগণকে পাঠাইয়া কহিলেন, এই দেশ কাহার? আরও কহিলেন, আপনি আমার সহিত নিয়ম করুন, আর দেখুন, সমস্ত ইস্রায়েলকে আপনার পক্ষে আনিতে আমার হস্ত আপনার সহকারী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর অব্নের নিজের পক্ষ থেকে দায়ূদের কাছে লোক পাঠিয়ে তাঁকে এই কথা বললেন, “এই দেশটা কার? আপনি আমার সংগে একটি চুক্তি করুন। আমি সমস্ত ইস্রায়েলীয়দের আপনার পক্ষে নিয়ে আসতে আপনাকে সাহায্য করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর অবনের নিজের পক্ষ থেকে দাউদের কাছে লোক পাঠিয়ে তাঁকে এই কথা বললেন, “এই দেশটা কার? আপনি আমার সংগে একটি চুক্তি করুন। আমি সমস্ত বনি-ইসরাইলদের আপনার পক্ষে নিয়ে আসতে আপনাকে সাহায্য করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবনের হিব্রোণে দাউদের কাছে দূত মুখে বলে পাঠালেন, এ রাজ্যের রাজা কে হবেন? আসুন, আমার সঙ্গে চুক্তি করুন। আমি আপনাদের সারা ইসরায়েল দেশ জয় করতে সাহায্য করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্নের দায়ুদকে বার্তাবাহক পাঠাল| অব্নের বলল, “এই দেশ কার শাসন করা উচিৎ বলে আপনি মনে করেন? আপনি আমার সঙ্গে চুক্তি করুন| আমি আপনাকে ইস্রায়েলের সমস্ত লোকর শাসক হতে সাহায্য করবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবনের নিজের হয়ে দায়ূদের কাছে দূতদের পাঠিয়ে বললেন, “এই দেশ কার?” আরও বললেন, “আপনি আমার সঙ্গে নিয়ম করুন, আর দেখুন, সমস্ত ইস্রায়েলকে আপনার পক্ষে আনতে আমার হাত আপনার সাহায্যকারী হবে৷”