2 Samuel 3:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ বললেন, ভাল; আমি তোমার সঙ্গে নিয়ম করবো; কেবল একটি বিষয় আমি তোমার কাছে চাই; যখন তুমি আমার মুখ দেখতে আসবে, তখন তালুতের কন্যা মীখলকে না আনলে আমার মুখ দেখতে পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ভালো,” দাউদ বললেন, “আমি আপনার সঙ্গে চুক্তি করব। কিন্তু আমি আপনার কাছে একটি দাবি জানাচ্ছি: আমার সঙ্গে দেখা করার সময় যদি শৌলের মেয়ে মীখলকে নিয়ে আসতে না পারেন, তবে আমার সামনে আর আসবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ কহিলেন, ভাল; আমি তোমার সহিত নিয়ম করিব; কেবল একটী বিষয় আমি তোমার কাছে চাই; যখন তুমি আমার মুখ দেখিতে আসিবে, তখন শৌলের কন্যা মীখলকে না আনিলে আমার মুখ দেখিতে পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ কহিলেন, ভাল; আমি তোমার সহিত নিয়ম করিব; কেবল একটি বিষয় আমি তোমার কাছে চাই; যখন তুমি আমার মুখ দেখিতে আসিবে, তখন শৌলের কন্যা মীখলকে না আনিলে আমার মুখ দেখিতে পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ বললেন, “বেশ ভাল, আমি আপনার সংগে একটা চুক্তি করব, কিন্তু আপনার কাছে আমার একটা শর্ত আছে। আপনি যখন আবার আমার কাছে আসবেন তখন শৌলের মেয়ে মীখলকে না নিয়ে আমার সামনে আসবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ বললেন, “খুব ভাল, আমি আপনার সংগে একটা চুক্তি করব, কিন্তু আপনার কাছে আমার একটা শর্ত আছে। আপনি যখন আবার আমার কাছে আসবেন তখন তালুতের মেয়ে মীখলকে না নিয়ে আমার সামনে আসবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বললেন, উত্তম প্রস্তাব। তবে একটি শর্তে আমি তোমার সঙ্গে চুক্তি করতে পারি। তুমি যখন আমার সঙ্গে দেখা করতে আসবে, তখন শৌলের কন্যা মিখলকে সঙ্গে করে আনবে, নইলে আমার সঙ্গে দেখা হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ উত্তরে জানালেন, “বেশ! আমি আপনার সঙ্গে চুক্তি করব| কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই; যতক্ষণ পর্যন্ত আপনি শৌলের কন্যা মীখলকে আমার কাছে আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার সঙ্গে দেখা করব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ বললেন, “ভালো; আমি তোমার সঙ্গে নিয়ম করব; শুধু একটা বিষয় আমি তোমার কাছে চাই; যখন তুমি আমার মুখ দেখতে আসবে, তখন শৌলের মেয়ে মীখলকে না আনলে আমার মুখ দেখতে পাবে না৷”