2 Samuel 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ তালুতের পুত্র ঈশ্‌বোশতের কাছে দূত পাঠিয়ে বললেন, আমি ফিলিস্তিনীদের এক শত লিঙ্গাগ্রত্বক পণ দিয়ে যাকে বিয়ে করেছি, আমার সেই স্ত্রী মীখলকে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দাউদ শৌলের ছেলে ঈশ্‌বোশতের কাছে দূত পাঠিয়ে দাবি জানিয়েছিলেন, “আমার স্ত্রী সেই মীখলকে ফিরিয়ে দাও, যাকে আমি একশো জন ফিলিস্তিনীর লিঙ্গত্বকরূপী মেয়েপণ দিয়ে বিয়ে করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ শৌলের পুত্র ঈশ্‌বোশতের নিকটে দূত পাঠাইয়া কহিলেন, আমি পলেষ্টীয়দের এক শত লিঙ্গাগ্রত্বক্‌ পণ দিয়া যাহাকে বিবাহ করিয়াছি, আমার সেই স্ত্রী মীখলকে দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ শৌলের পুত্র ঈশ্‌বোশতের নিকটে দূত পাঠাইয়া কহিলেন, আমি পলেষ্টীয়দের একশত লিঙ্গাগ্রত্বক্‌ পণ দিয়া যাহাকে বিবাহ করিয়াছি, আমার সেই স্ত্রী মীখলকে দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর দায়ূদ শৌলের ছেলে ঈশ্‌বোশতের কাছে লোক পাঠিয়ে এই দাবি জানালেন, “আমার স্ত্রী মীখলকে দাও। আমি পলেষ্টীয়দের একশো পুরুষাংগের সামনের চামড়া পণ দিয়ে তাকে বিয়ে করেছিলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর দাউদ তালুতের ছেলে ঈশ্‌বোশতের কাছে লোক পাঠিয়ে এই দাবি জানালেন, “আমার স্ত্রী মীখলকে দাও। আমি ফিলিস্তিনীদের একশো পুরুষাংগের সামনের চামড়া মহরানা দিয়ে তাকে বিয়ে করেছিলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইসাথে তিনি ইসবোশেথের কাছে দূত মুখে বলে পাঠালেন, আমার স্ত্রী মিখলকে ফিরিয়ে দাও। কারণ, তাকে বিবাহ করার জন্য আমি একশোজন ফিলিস্তিনীর লিঙ্গাগ্রত্বক পণ দিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ শৌলের পুত্র ইশ্বোশতের কাছে বার্তাবাহক পাঠালেন| দায়ুদ বললেন, “আমার স্ত্রী মীখলকে ফেরত দিন| সে আমার কাছে স্ত্রী হিসেবে প্রতিশ্রুত| তাকে পাবার জন্য আমি 100 পলেষ্টীয় শিশ্নের দাম দিয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ শৌলের ছেলে ঈশবোশতের কাছে দূত পাঠিয়ে বললেন, “আমি পলেষ্টীয়দের একশোটা লিঙ্গের চামড়া যৌতুক দিয়ে যাকে বিয়ে করেছি, আমার সেই স্ত্রী মীখলকে দাও৷”