2 Samuel 3:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ঈশ্‌বোশৎ লোক পাঠিয়ে তাঁর স্বামীর অর্থাৎ লয়িশের পুত্র পল্‌টিয়েলের কাছ থেকে মীখলকে নিয়ে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ঈশ্‌বোশত আদেশ দিয়ে মীখলকে তাঁর স্বামী, লয়িশের ছেলে পল্‌টিয়েলের কাছ থেকে আনিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ঈশ্‌বোশৎ লোক পাঠাইয়া তাঁহার স্বামীর অর্থাৎ লয়িশের পুত্র পল্‌টিয়েলের নিকট হইতে মীখলকে লইয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ঈশ্‌বোশৎ লোক পাঠাইয়া তাঁহার স্বামীর অর্থাৎ লয়িশের পুত্র পল্‌টিয়েলের নিকট হইতে মীখলকে লইয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঈশ্‌বোশতের আদেশে মীখলের স্বামী লয়িশের ছেলে পল্‌টিয়েলের কাছ থেকে মীখলকে নিয়ে আসা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ঈশ্‌বোশতের হুকুমে মীখলের স্বামী লয়িশের ছেলে পল্‌টিয়েলের কাছ থেকে মীখলকে নিয়ে আসা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ইসবোশেথ মিখলকে তাঁর স্বামী (লয়িশের পুত্র) পন্টিয়েলের কাছ থেকে নিয়ে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বোশত্‌ সেই লোকটিকে লয়িশের পুত্র পল্টিয়েল নামক এক লোকর কাছ থেকে মীখলকে নিয়ে যেতে বলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ঈশবোশৎ লোক পাঠিয়ে তাঁর স্বামী অর্থাৎ লয়িশের ছেলে পলটিয়ের কাছ থেকে মীখলকে নিয়ে আসলেন৷