2 Samuel 3:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর স্বামী তাঁর পেছন পেছন কাঁদতে কাঁদতে বহুরীম পর্যন্ত তাঁর সঙ্গে সঙ্গে চললো। পরে অব্নের তাকে বললেন, যাও, ফিরে যাও; তাতে সে ফিরে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর স্বামী অবশ্য পিছন পিছন বহুরীম পর্যন্ত কাঁদতে কাঁদতে তাঁর সঙ্গে গেলেন। তখন অবনের তাঁকে বললেন, “তুমি ঘরে ফিরে যাও!” তাই তিনি ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার স্বামী তাঁহার পশ্চাতে পশ্চাতে রোদন করিতে করিতে বহুরীম পর্য্যন্ত তাঁহার সঙ্গে সঙ্গে চলিল। পরে অব্নের তাহাকে কহিলেন, যাও, ফিরিয়া যাও; তাহাতে সে ফিরিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার স্বামী তাঁহার পশ্চাতে পশ্চাতে রোদন করিতে করিতে বহুরীম পর্যন্ত তাঁহার সঙ্গে সঙ্গে চলিল। পরে অব্নের তাহাকে কহিলেন, যাও, ফিরিয়া যাও; তাহাতে সে ফিরিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর স্বামী সারা রাস্তা কাঁদতে কাঁদতে তাঁর পিছন পিছন বহুরীম পর্যন্ত গেল। তখন অব্নের তাকে বললেন, “তুমি বাড়ী ফিরে যাও।” সে তখন বাড়ী ফিরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর স্বামী সারা রাস্তা কাঁদতে কাঁদতে তাঁর পিছন পিছন বহুরীম পর্যন্ত গেল। তখন অবনের তাকে বললেন, “তুমি বাড়ী ফিরে যাও।” সে তখন বাড়ী ফিরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পন্টিয়েল তার পিছনে পিছনে কাঁদতে কাঁদতে বহুরীম পর্যন্ত এলেন। কিন্তু অবনের তাঁকে বাড়ী ফিরে যেতে বললে তিনি ফিরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মীখলের স্বামী পল্টিয়েল মীখলের সঙ্গে গেল| বহুরীমে যাবার সময় পল্টিয়েল মীখলের পিছু পিছু যাচ্ছিল এবং কাঁদছিল| কিন্তু অব্নের পল্টিয়েলকে বলল, “বাড়ী ফিরে যাও|” তখন পল্টিয়েল বাড়ী ফিরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁর স্বামী তাঁর পিছন পিছন কাঁদতে কাঁদতে বহুরীম পর্যন্ত তাঁর সঙ্গে চলতে লাগলো৷ পরে অবনের তাকে বললেন, “যাও, ফিরে যাও,” তাতে সে ফিরে গেল৷