2 Samuel 3:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অব্নের ইসরাইলের প্রাচীনবর্গের সঙ্গে এরকম কথাবার্তা বললেন, তোমরা ইতিপূর্বে নিজেদের উপরে দাউদকে বাদশাহ্ করার চেষ্টা করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবনের ইস্রায়েলের প্রাচীনদের সঙ্গে আলোচনা করে তাদের বললেন, “বেশ কিছুদিন থেকেই আপনারা দাউদকে আপনাদের রাজা বানাতে চাইছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্নের ইস্রায়েলের প্রাচীনবর্গের সহিত এইরূপ কথোপকথন করিলেন, তোমরা ইতিপূর্ব্বেই আপনাদের উপরে দায়ূদকে রাজা করিবার চেষ্টা করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্নের ইস্রায়েলের প্রাচীনবর্গের সহিত এইরূপ কথোপকথন করিলেন, তোমরা ইতিপূর্বেই আপনাদের উপরে দায়ূদকে রাজা করিবার চেষ্টা করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে অব্নের ইস্রায়েলের বৃদ্ধ নেতাদের কাছে বলেছিলেন, “আগে আপনারা দায়ূদকে আপনাদের রাজা করতে চেয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে অবনের ইসরাইলের বৃদ্ধ নেতাদের কাছে বলেছিলেন, “আগে আপনারা দাউদকে আপনাদের বাদশাহ্ করতে চেয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবনের ইসরায়েলী নেতাদের কাছে গিয়ে বললেন, আপনারা অনেকদিন ধরে (কিছু দিন আগেও) দাউদকে আপনাদের রাজা করতে চেয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্নের ইস্রায়েলের নেতাদের কাছে এই বার্তা দিল| সে বলল, “দীর্ঘদিন ধরে তোমরা দায়ুদকে তোমাদের রাজা হিসেবে চেয়ে আসছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবনের ইস্রায়েলের প্রাচীনদের সঙ্গে এইরকম কথাবার্তা করলেন, “তোমরা এর আগেই নিজেদের উপরে দায়ূদকে রাজা করার চেষ্টা করেছিলে৷