2 Samuel 3:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তা-ই কর কেননা মাবুদ দাউদের বিষয়ে বলেছেন, আমি আমার গোলাম দাউদের হাত দিয়ে আমার লোক ইসরাইলকে ফিলিস্তিনীদের হাত থেকে ও সকল দুশমনের হাত থেকে উদ্ধার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখনই তা করে ফেলুন! কারণ সদাপ্রভু দাউদের কাছে প্রতিজ্ঞা করেছেন, ‘আমার দাস দাউদকে দিয়েই ফিলিস্তিনীদের ও আমার প্রজা ইস্রায়েলের সব শত্রুর হাত থেকে আমি তাদের উদ্ধার করব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তাহাই কর, কেননা সদাপ্রভু দায়ূদের বিষয়ে বলিয়াছেন, আমি আপন দাস দায়ূদের হস্ত দ্বারা আপন প্রজা ইস্রায়েলকে পলেষ্টীয়দের হস্ত হইতে ও সকল শত্রুর হস্ত হইতে নিস্তার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তাহাই কর, কেননা সদাপ্রভু দায়ূদের বিষয়ে বলিয়াছেন, আমি আপন দাস দায়ূদের হস্ত দ্বারা আপন প্রজা ইস্রায়েলকে পলেষ্টীয়দের হস্ত হইতে ও সকল শত্রুর হস্ত হইতে নিস্তার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তা-ই করুন। সদাপ্রভু দায়ূদের বিষয়ে প্রতিজ্ঞা করেছেন যে, তিনি তাঁর দাস দায়ূদকে দিয়ে পলেষ্টীয়দের হাত থেকে এবং তাদের আর সব শত্রুর হাত থেকে তাঁর লোক ইস্রায়েলীয়দের উদ্ধার করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তা-ই করুন। মাবুদ দাউদের বিষয়ে ওয়াদা করেছেন যে, তিনি তাঁর গোলাম দাউদকে দিয়ে ফিলিস্তিনীদের হাত থেকে এবং তাদের আর সব শত্রুর হাত থেকে তাঁর বান্দা বনি-ইসরাইলদের উদ্ধার করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার আপনাদের সুযোগ এসেছে। কারণ প্রভু পরমেশ্বর প্রতিজ্ঞা করে বলেছেন যে, আমি আমার দাস দাউদকে দিয়ে ফিলিস্তিনী ও অন্যান্য শত্রুদের হাত থেকে আমার প্রজা ইসরায়েলীদের উদ্ধার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তা সম্পাদন কর| প্রভু দায়ুদ সম্পর্কে বলার সময় বললেন, ‘আমি আমার ইস্রায়েলীয় লোকদের পলেষ্টীয় এবং অন্যান্য শত্রুদের হাত থেকে রক্ষা করব| আমি দায়ুদের মাধ্যমে এটা করাবো|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তাই কর, কারণ সদাপ্রভু দায়ূদের বিষয়ে বলেছেন, ‘আমি নিজের দাস দায়ূদের হাত দিয়ে নিজের প্রজা ইস্রায়েলকে পলেষ্টীয়দের হাত থেকে ও সব শত্রুর হাত থেকে উদ্ধার করব৷’”