2 Samuel 3:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অব্‌নের বিন্‌ইয়ামীন-বংশের কাছেও সেই কথা বললেন। আর ইসরাইলের ও বিন্‌ইয়ামীনের সমস্ত কুলের দৃষ্টিতে যা ভাল মনে হল, অব্‌নের সেসব কথা দাউদের কাছে বলবার জন্য হেবরনে যাত্রা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবনের আবার আলাদা করে বিন্যামিনীয়দের সঙ্গেও কথা বললেন। পরে তিনি হিব্রোণে দাউদের কাছে সবকিছু বলতে গেলেন, যা ইস্রায়েল ও বিন্যামীনের কূলজাত সব লোকজন করতে চেয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অব্‌নের বিন্যামীন বংশের কর্ণগোচরেও সেই কথা কহিলেন। আর ইস্রায়েলের ও বিন্যামীনের সমস্ত কুলের দৃষ্টিতে যাহা ভাল বোধ হইল, অব্‌নের সেই সকল কথা দায়ূদের কর্ণগোচরে বলিবার জন্য হিব্রোণে যাত্রা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অব্‌নের বিন্যামীন বংশের কর্ণগোচরেও সেই কথা কহিলেন। আর ইস্রায়েলের ও বিন্যামীনের সমস্ত কুলের দৃষ্টিতে যাহা ভাল বোধ হইল, অব্‌নের সেই সকল কথা দায়ূদের কর্ণগোচরে বলিবার জন্য হিব্রোণে যাত্রা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্‌নের বিন্যামীনীয়দের সংগেও কথা বললেন। এছাড়া তিনি ইস্রায়েল ও বিন্যামীন-গোষ্ঠীর সমস্ত লোক যা করতে চায় তা সব দায়ূদকে জানাবার জন্য হিব্রোণে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবনের বিন্‌ইয়ামীনীয়দের সংগেও কথা বললেন। এছাড়া তিনি ইসরাইল ও বিন্যামীন-গোষ্ঠীর সমস্ত লোক যা করতে চায় তা সব দাউদকে জানাবার জন্য হেবরনে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবনের বিন্যামীন গোষ্ঠীর লোকদের কাছেও এই কথা বললেন। তারপর তিনি সমগ্র ইসরায়েলী জাতি ও বিন্যামীন গোষ্ঠীর সকলের ইচ্ছার কথা দাউদকে জানাবার জন্য হিব্রোণে দাউদের কাছে পৌঁছালে দাউদ তাঁদের জন্য ভোজের আয়োজন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসব কথা অব্নের দায়ুদকে হিব্রোণে বলেছিল| এসব কথা সে বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকদের কাছেও বলেছিল| অব্নের যা বলেছিল সেগুলো বিন্যামীন পরিবারগোষ্ঠী এবং ইস্রায়েলের সব লোকদের কাছে ভাল লেগেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অবনের বিন্যামীন বংশের কানের কাছেও সেই কথা বললেন৷ আর ইস্রায়েলের ও বিন্যামীনের সব বংশের চোখে যা ভালো মনে হল, অবনের সেই সব কথা দায়ূদের কানের কাছে বলার জন্য হিব্রোণে গেলেন৷