2 Samuel 3:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অব্‌নের বিশ জনকে সঙ্গে নিয়ে হেবরনে দাউদের কাছে উপস্থিত হলে দাউদ অব্‌নেরের ও তাঁর সঙ্গী লোকদের জন্য ভোজ প্রস্তুত করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবনের যখন কুড়ি জন লোক সঙ্গে নিয়ে হিব্রোণে দাউদের কাছে এলেন, দাউদ তখন তাঁর ও তাঁর লোকজনের জন্য ভোজসভার আয়োজন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অব্‌নের বিংশতি জনকে সঙ্গে লইয়া হিব্রোণে দায়ূদের নিকটে উপস্থিত হইলে দায়ূদ অব্‌নেরের ও তাঁহার সঙ্গী লোকদের জন্য ভোজ প্রস্তুত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অব্‌নের বিংশতি জনকে সঙ্গে লইয়া হিব্রোণে দায়ূদের নিকটে উপস্থিত হইলে দায়ূদ অব্‌নেরের ও তাঁহার সঙ্গী লোকদের জন্য ভোজ প্রস্তুত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্‌নের তাঁর সংগের বিশজন লোক নিয়ে যখন হিব্রোণে দায়ূদের কাছে উপস্থিত হলেন তখন তাঁর ও তাঁর লোকদের জন্য দায়ূদ একটা ভোজের ব্যবস্থা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবনের তাঁর সংগের বিশজন লোক নিয়ে যখন হেবরনে দাউদের কাছে উপস্থিত হলেন তখন তাঁর ও তাঁর লোকদের জন্য দাউদ একটা মেজবানীর ব্যবস্থা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবনেরের সঙ্গে ছিল কুড়িজন লোক। তাঁরা হিব্রোণে দাউদের কাছে পৌঁছালে দাউদ তাঁদের জন্য ভোজের আয়োজন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অব্নের হিব্রোণে দায়ুদের কাছে চলে এল| অব্নের তার সঙ্গে 20 জন লোক এনেছিল| অব্নের এবং অব্নেরের সঙ্গে যারা এসেছিল তাদের জন্য দায়ুদ একটি ভোজ দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অবনের কুড়ি জনকে সঙ্গে নিয়ে হিব্রোণে দায়ূদের কাছে উপস্থিত হলে দায়ূদ অবনেরের ও তাঁর সঙ্গীদের জন্য আহার তৈরী করলেন৷