2 Samuel 3:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অব্নের দাউদকে বললেন, আমি উঠে গিয়ে সমস্ত ইসরাইলকে আমার মালিক বাদশাহ্র কাছে সংগ্রহ করি; যেন তারা আপনার সঙ্গে নিয়ম করে, আর আপনি আপনার ইচ্ছামত সকলের উপরে রাজত্ব করেন। পরে দাউদ অব্নেরকে বিদায় করলে তিনি সহিসালামতে প্রস্থান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবনের দাউদকে বললেন, “আমাকে এখনই যেতে দিন। আমি আমার প্রভু মহারাজের জন্য সমস্ত ইস্রায়েলকে একত্রিত করব, যেন তারা আপনার সঙ্গে এক নিয়মবদ্ধ হয়, ও আপনি যেন আপনার অন্তরের বাসনানুসারে সবার উপর রাজত্ব করতে পারেন।” তখন দাউদ অবনেরকে বিদায় দিলেন, ও তিনি শান্তিতে ফিরে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্নের দায়ূদকে কহিলেন, আমি উঠিয়া গিয়া সমস্ত ইস্রায়েলকে আমার প্রভু মহারাজের নিকটে সংগ্রহ করি; যেন তাহারা আপনার সহিত নিয়ম করে, আর আপনি আপন প্রাণের ইচ্ছামত সকলের উপরে রাজত্ব করেন। পরে দায়ূদ অব্নেরকে বিদায় করিলে তিনি কুশলে প্রস্থান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্নের দায়ূদকে কহিলেন, আমি উঠিয়া গিয়া সমস্ত ইস্রায়েলকে আমার প্রভু মহারাজের নিকটে সংগ্রহ করি; যেন তাহারা আপনার সহিত নিয়ম করে, আর আপনি আপন প্রাণের ইচ্ছামত সকলের উপরে রাজত্ব করেন। পরে দায়ূদ অব্নেরকে বিদায় করিলে তিনি কুশলে প্রস্থান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে অব্নের দায়ূদকে বললেন, “ইস্রায়েলীয়েরা সকলে যাতে আপনার সংগে একটা চুক্তিতে আসে আর আপনি আপনার ইচ্ছামত তাদের সকলের উপর রাজত্ব করতে পারেন তাই আমার প্রভু মহারাজের কাছে তাদের জড়ো করবার জন্য আমাকে এখনই যেতে দিন।” এই কথা শুনে দায়ূদ অব্নেরকে যেতে দিলেন আর অব্নের শান্তিতে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে অবনের দাউদকে বললেন, “বনি-ইসরাইলরা সকলে যাতে আপনার সংগে একটা চুক্তিতে আসে আর আপনি আপনার ইচ্ছামত তাদের সকলের উপর রাজত্ব করতে পারেন তাই আমার প্রভু মহারাজের কাছে তাদের জমায়েত করবার জন্য আমাকে এখনই যেতে দিন।” এই কথা শুনে দাউদ অবনেরকে যেতে দিলেন আর অবনের শান্তিতে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবনের দাউদকে বললেন, আমি এবার ফিরে যাব এবং সমগ্র ইসরায়েলকুলকে আমার মহারাজের পতাকাতলে সমবেত করব। তারা আপনার সাথে চুক্তি স্বাক্ষর করে আপনাকে রাজপদে বরণ করবে। ফলে আপনার ইচ্ছা পূর্ণ হবে এবং আপনি মহানন্দে সবার উপরে রাজত্ব করবেন। দাউদ অবনেরের নিরাপত্তার ব্যবস্থা করে তাঁকে পাঠিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্নের দায়ুদকে বলল, “হে আমার মনিব এবং রাজা, আমাকে যেতে দিন এবং সব ইস্রায়েলীয়কে আপনার কাছে আনতে দিন| তারা আপনার সঙ্গে চুক্তি করবে| যেমনটি আপনি চেয়েছিলেন যে আপনি সারা ইস্রায়েলের উপর রাজত্ব করবেন|” তখন দায়ুদ অব্নেরকে যেতে দিলেন| অব্নের শান্তিতে চলে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবনের দায়ূদকে বললেন, “আমি উঠে গিয়ে সকল ইস্রায়েলকে আমার প্রভু মহারাজের কাছে জড়ো করি; যেন তারা আপনার সঙ্গে নিয়ম করে, আর আপনি নিজের প্রাণের ইচ্ছামত সবার উপরে রাজত্ব করেন৷” পরে দায়ূদ অবনেরকে বিদায় দিলে তিনি ভালোভাবে চলে গেলেন৷