2 Samuel 3:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, দাউদের গোলামরা ও যোয়াব আক্রমণ করা শেষ করে ফিরে আসলেন, প্রচুর লুটদ্রব্য সঙ্গে নিয়ে আসলেন। তখন অব্নের হেবরনে দাউদের কাছে ছিলেন না, কারণ দাউদ তাঁকে বিদায় করেছিলেন, তিনি সহিসালামতে গমন করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঠিক তখনই দাউদের লোকজন ও যোয়াব কোথাও থেকে অতর্কিত আক্রমণ সেরে ফিরছিলেন ও সঙ্গে করে প্রচুর লুন্ঠিত জিনিসপত্রও নিয়ে আসছিলেন। কিন্তু অবনের তখন আর হিব্রোণে দাউদের সঙ্গে ছিলেন না, কারণ দাউদ তাঁকে বিদায় দিলেন, ও তিনি শান্তিতে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, দায়ূদের দাসগণ ও যোয়াব চড়াউ করিয়া ফিরিয়া আসিলেন, প্রচুর লুটদ্রব্য সঙ্গে লইয়া আসিলেন। তখন অব্নের হিব্রোণে দায়ূদের নিকটে ছিলেন না, কারণ দায়ূদ তাঁহাকে বিদায় করিয়াছিলেন, তিনি কুশলে গমন করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, দায়ূদের দাসগণ ও যোয়াব চড়াউ করিয়া ফিরিয়া আসিলেন, প্রচুর লুটদ্রব্য সঙ্গে লইয়া আসিলেন। তখন অব্নের হিব্রোণে দায়ূদের নিকটে ছিলেন না, কারণ দায়ূদ তাঁহাকে বিদায় করিয়াছিলেন, তিনি কুশলে গমন করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠিক সেই সময়ে দায়ূদের লোকেরা ও যোয়াব শত্রুদের আক্রমণ করা শেষ করে অনেক লুটের মাল নিয়ে ফিরে আসলেন। তখন অব্নের হিব্রোণে দায়ূদের কাছে ছিলেন না, কারণ দায়ূদ তাঁকে বিদায় করে দিয়েছিলেন আর তিনি শান্তিতে চলে গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠিক সেই সময়ে দাউদের লোকেরা ও যোয়াব শত্রুদের হামলা করা শেষ করে অনেক লুটের মাল নিয়ে ফিরে আসলেন। তখন অবনের হেবরনে দাউদের কাছে ছিলেন না, কারণ দাউদ তাঁকে বিদায় করে দিয়েছিলেন আর তিনি শান্তিতে চলে গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে যোয়াব এবং দাউদের সৈন্যেরা গিয়েছিলেন একটা জায়গায় হানা দিয়ে আক্রমণ করতে। তাঁরাও সেখানে থেকে প্রচুর জিনিষ পত্র নিয়ে লুঠ করে ঠিক সেই সময়ই ফিরে এলেন। ইতিমধ্যে অবনের দাউদের কাছে বিদায় নিয়ে হিব্রোণ থেকে রওনা হয়ে গেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব এবং দায়ুদের আধিকারিকরা যুদ্ধ থেকে ফিরে এল| তারা শত্রুদের কাছ থেকে বহু মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে এনেছিল| দায়ুদ সবেমাত্র অব্নেরকে শান্তিতে পাঠিয়ে দিয়েছেন, তাই অব্নের দায়ুদের সঙ্গে হিব্রোণে ছিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, দায়ূদের দাসেরা ও যোয়াব আক্রমণ করে ফিরে আসলেন, অনেক লুট করা জিনিস সঙ্গে করে নিয়ে আসলেন৷ তখন অবনের হিব্রোণে দায়ূদের কাছে ছিলেন না, কারণ দায়ূদ তাঁকে বিদায় করেছিলেন, তিনি ভালোভাবে চলে গিয়েছিলেন৷