2 Samuel 3:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যোয়াব বাদশাহ্‌র কাছে গিয়ে বললেন, আপনি কি করেছেন? দেখুন, অব্‌নের আপনার কাছে এসেছিল, আপনি কেন তাকে বিদায় করে একেবারে চলে যেতে দিয়েছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যোয়াব রাজার কাছে গিয়ে বললেন, “এ আপনি কী করেছেন? দেখুন, অবনের আপনার কাছে এলেন। আপনি কেন তাঁকে যেতে দিলেন? এখন তো তিনি চলেই গিয়েছেন!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোয়াব রাজার নিকটে গিয়া কহিলেন, আপনি কি করিয়াছেন? দেখুন, অব্‌নের আপনার নিকটে আসিয়াছিল, আপনি কেন তাহাকে বিদায় করিয়া একেবারে চলিয়া যাইতে দিয়াছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোয়াব রাজার নিকটে গিয়া কহিলেন, আপনি কি করিয়াছেন? দেখুন, অব্‌নের আপনার নিকটে আসিয়াছিল, আপনি কেন তাহাকে বিদায় করিয়া একেবারে চলিয়া যাইতে দিয়াছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াব তখন রাজার কাছে গিয়ে বললেন, “এ আপনি কি করলেন? অব্‌নের তো আপনার কাছে এসেছিল, আপনি কেন তাকে চলে যেতে দিলেন? সে এখন চলে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াব তখন বাদশাহ্‌র কাছে গিয়ে বললেন, “এ আপনি কি করলেন? অবনের তো আপনার কাছে এসেছিল, আপনি কেন তাকে চলে যেতে দিলেন? সে এখন চলে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াব তখন রাজার কাছে গিয়ে বললেন, এ আপনি কি করেছেন? অবনের আপনার কাছে এল আর আপনি তাকে ছেড়ে দিলেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব রাজাকে বলল, “এ আপনি কি করেছেন? অব্নের আপনার কাছে এলো আর আপনি তাকে আঘাত না করেই ছেড়ে দিলেন| কেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোয়াব রাজার কাছে গিয়ে বললেন, “আপনি কি করেছেন? দেখুন, অবনের আপনার কাছে এসেছিল, আপনি কেন তাকে বিদায় দিয়ে একেবারে চলে যেতে দিয়েছেন?