2 Samuel 3:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনি তো নেরের পুত্র অব্নেরকে জানেন; আপনাকে ভুলাবার জন্য, আপনার বাইরে ও ভিতরে গমনাগমন জানবার জন্য, আর আপনি যা যা করছেন, সেই সমস্ত বিষয় অবগত হবার জন্য সে এসেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নেরের ছেলে অবনেরকে তো আপনি জানেনই; তিনি আপনাকে ঠকাতে ও আপনার সব গতিবিধি খুঁটিয়ে লক্ষ্য করতে তথা আপনি কী কী করছেন তার খোঁজ নেওয়ার জন্যই তিনি এলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনি ত নেরের পুত্র অব্নেরকে জানেন; আপনাকে ভুলাইবার জন্য, আপনার বাহিরে ও ভিতরে গমনাগমন জানিবার জন্য, আর আপনি যাহা যাহা করিতেছেন, সে সমস্ত অবগত হইবার জন্য সে আসিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনি ত নেরের পুত্র অব্নেরকে জানেন; আপনাকে ভুলাইবার জন্য, আপনার বাহিরে ও ভিতরে গমনাগমন জানিবার জন্য, আর আপনি যাহা যাহা করিতেছেন, সেই সমস্ত অবগত হইবার জন্য সে আসিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি তো নেরের ছেলে অব্নেরকে জানেন; সে আপনার সংগে ছলনা করে আপনার খোঁজ খবর নিতে এবং আপনি কি করছেন না করছেন তা জানতে এসেছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি তো নেরের ছেলে অবনেরকে জানেন; সে আপনার সংগে ছলনা করে আপনার খোঁজ খবর নিতে এবং আপনি কি করছেন না করছেন তা জানতে এসেছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি কি করেন না করেন, কোথায় যান না যান, সব খবর কৌশলে জেনে নিতে এসেছিল নেরের পুত্র অবনের। আপনি তো তাকে ভালভাবেই চেনেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি কি জানেন অব্নের নেরের পুত্র? সে আপনার সঙ্গে চালাকি করতে এসেছিল এবং আপনি কি কি করছেন সেই সমস্ত বিষয়ে সে শিখতে এসেছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনি তো নেরের ছেলে অবনেরকে জানেন; আপনাকে ভুলাবার জন্য, আপনার বাইরে ও ভিতরে যাতায়াত জানার জন্য, আর আপনি যা যা করছেন, সে সমস্ত জানার জন্য সে এসেছিল৷”